'পরাজয় আমাদের হতাশ করে না', ভোট গণনার মাঝে দিল্লির পারদ চড়াল বিজেপির পোস্টার

২০২০ দিল্লি নির্বাচন: বিজেপি কি হারের আগেই হেরে গেল! পার্টি অফিসের পোস্টার কোন বার্তা দিচ্ছে

দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণের পর আজ ভোট গণনা ঘিরে সকাল থেকেই জাতীয় রাজনীতির পারদ তুঙ্গে। বুথ ফেরত সমীক্ষা থেকে একাধিক বিশেষজ্ঞে ধারণা বলছে, ২০২০ সালের নির্বাচনে দিল্লির বিধানসভার তখতে বসতে চলেছেন কেজরিওয়াল। আর গণনার প্রাথমিক ট্রেন্ডও কেজরিওয়ালের হ্যাটট্রিককেই ইঙ্গিত করছে । এবার নিয়ে পর পর ৩ বার কেজরিওয়ালই দিল্লি দখলের পথে এগিয়ে চলেছেন বলে গণনার ট্রেন্ড আসতেই বিজেপির পার্টি অফিসেরা বাইরে দেখা গেল একটি পোস্টার। যা ঘিরে জল্পনা তুঙ্গে ।

'বিজয় নিয়ে আমরা অহংকারী হই না, আর পরাজয় ..'

'বিজয় নিয়ে আমরা অহংকারী হই না, আর পরাজয় আমাদের হতাশ করতে পারে না', এমন বার্তা দিয়ে একটি পোস্টার দিল্লিতে বিজেপির পার্টি অফিসের বাইরে পড়তে দেখা গেল। সেই পোস্টারে রয়েছে অমিত শাহের একটি হাসিমুখের ছবিও। আর এই পোস্টারই দিল্লিতে বিজেপির আসন্ন ভাগ্যের ইঙ্গিতবাহী বলে মনে করা হচ্ছে।

দিল্লি গণনার ট্রেন্ড কী বলছে?

দিল্লি গণনার ট্রেন্ড কী বলছে?

দিল্লি বিধানসভা নির্বাচনের গণনার ট্রেন্ড বলছে, ৭০ টি আসনের মধ্যে আম আদমি পার্টি ৫৪ টি আসন দখল করে রেখেছে। আর বিজেপির ভাগ্যে জুটেছে কেবলমাত্র ১৬ টি আসন। যেখানে বিজেপির দিল্লি প্রধান মনোজ তিওয়ারির দাবি ছিল যে দিল্লিতে বিজেপি ৫৫ টি আসন পেয়ে গড়বে সরকার।

মোদী বনাম কেজরিওয়াল যুদ্ধ

মোদী বনাম কেজরিওয়াল যুদ্ধ

দিল্লি নির্বাচনের দমামা বাজতেই অমিত শাহ দিল্লির বুকের প্রচার পর্বে দাঁড়িয়ে বলেছিলেন যে, এই ভোট যুদ্ধ দিল্লিতে মোদী বনাম ও কেজরিওয়ালের মধ্যে হবে। আর সেই ট্রেন্ড যদি সামনে রাখতে হয়, তাহলে দেখা যাবে এই নির্বাচনে মোদী-সুনামিকে উপেক্ষা করে কেজরিওয়ালকেই বেছে নিয়েছেন দিল্লিবাসীরা।

 আপ বনাম বিজেপি

আপ বনাম বিজেপি

মূলত দিল্লির এই নির্বাচনে একাধিক পার্টির প্রার্থীরা ময়দানে নেমে ভোট কাটাকাটির যুদ্ধে থাকলেও মুখ্য আলোচনায় বিজেপি, আপ ও কংগ্রেস উঠে আসে। তবে দিল্লিতে কংগ্রেস কোথাও দাঁত ফোটাতে না পারলেও ১৬ টি আসনে পদ্ম ফোটানোর দিকে এগিয়ে যাচ্ছে বিজেপি শিবির। তবে সকলকে ছাপিয়ে এগিয়ে রয়েছে কেজরিওয়ালের আম আদমি পার্টি। ৭০টির মধ্যে প্রায় ৫৬ টি আসনে এগিয়ে রয়েছে কেজরির দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+