Delhi Election 2025: হারছেন কেজরিওয়াল! ভোট মিটতেই বিস্ফোরক বিজেপি সাংসদ, আপের ফলাফল নিয়েও বড় ইঙ্গিত
Delhi Election 2025: মোটের উপর শান্তিপূর্ণ ভাবেই মিটল দিল্লির নির্বাচন। ৭০ টি বিধানসভায় এদিন ভোট হয়। এবার নির্বাচন বিজেপির কাছে ছিল বড় প্রেস্টিজিয়াস ফাইট। অন্যদিকে আরও একবার দিল্লির মসনদে ফিরতে মরিয়া চেষ্টা চালায় আম আদমি পার্টিও। নির্বাচন মিটতেই একেবারে চওড়া হাসি বিজেপির। বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত এবার দিল্লির বুকে পালাবদল ঘটতে চলেছে। ক্ষমতাত আসতে পারে বিজেপি। সমীক্ষায় এই ইঙ্গিত সামনে আসতেই উচ্ছ্বসিত বিজেপি শিবির।
বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি বলেন, দিল্লিতে এবার ৫০ টি আসন পেয়ে ক্ষমতা দখল করবে বিজেপি। আম আদমি পার্টির উপর থেকে দিল্লির মানুষের মন উঠে গেছে। অন্যদিকে কেন্দ্রীয়মন্ত্রী হর্ষ মালহোত্রা বলেন, গত পাঁচ বছর ধরে বিজেপি ক্রমাগত আম আদমি পার্টির দুর্নীতিকে জনগণের সামনে তুলে ধরেছে। দিল্লির মানুষ বুঝতে পারছে যে আপ প্রতারণা করেছে তাঁদের সঙ্গে। বিজেপি সরকার পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দিল্লির বুকে সরকার গঠন করবে বলেই আশা কেন্দ্রীয়মন্ত্রীর।

মনোজ তিওয়ারি বলেন, সতেন্দ্র জৈনের মতো নেতাদের জন্যেই আপের নাম খারাপ হয়েছ। করোনার সময় সে রাজ্যের মানুষকে বিজেপি আরও বিপদের দিকে ঠেলে দিয়েছে। শুধু তাই নয়, কলোনি এলাকায় নোংরা জল মানুষকে খাওয়ানো হয়েছে। আর এই সমস্ত থেকে মানুষ মুক্তি চেয়েছে। আর সেই কারণে এবার দিল্লির মানুষ বদলের পক্ষেই ভোট দিয়েছে বলে দাবি বিজেপির এই বর্ষীয়ান নেতা।
- Delhi Election 2025: হারছেন কেজরিওয়াল?
কংগ্রেস প্রসঙ্গে মনোজ তিওয়ারি বলেন, নির্বাচনে কংগ্রেসকে একেবারে দেখাই যায়নি। দু-একজন নির্দল প্রার্থী জিতলে অবাক হওয়ার কিছু নেই। অন্যদিকে এবার নির্বাচনে আপের একাধিক বড় মুখ হারবে বলেও দাবি করেন বিজেপি নেতা। তাঁর কথায়, এমনকি এবার কেজরিওয়াল পর্যন্ত হারতে পারে বলে। এমনকি মনিশ শিশোদিয়াও হারবেন বলে দাবি মনোজ তিওয়ারির। যদিও পাল্টা বিজেপিকে আক্রমণ শানিয়েছে আপ এবং কংগ্রেস। নেতৃত্বের দাবি, সব সময় বুথ ফেরত সমীক্ষা সঠিক হয় তা ঠিক নয়। দিল্লির মানুষ এবারও আম আদমি পারটির উপরেই আস্থা রাখবে বলেও এদিন দাবি আপের।
- Delhi Election 2025: বুথ ফেরত সমীক্ষায়
DV Research এর বুথ ফেরত সমীক্ষা (DV Research Exit Poll Delhi 2025) বলছে এবার দিল্লির বুকে বিজেপি সরকার তৈরি হতে পারে। এক্সিট পোল অনুসারে বিজেপি ৭০ টি বিধানসভা আসনের মধ্যে ৩৬ থেকে ৪৪ টি আসন পেতে পারে। অন্যদিকে আম আদমি পার্টি ২৬ থেকে ৩৪ টি আসন পেতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে কংগ্রেস ২ থেকে তিনটি আসন পেতে পারে বলেও DV Research এর বুথ ফেরত সমীক্ষায় উঠে এসেছে।












Click it and Unblock the Notifications