Delhi Election 2025: ভোটের বাকি আর ১১ দিন, তার আগেই আপ ছাড়লেন কাউন্সিলর, প্রাক্তন বিধায়ক

আর মাত্র কয়েকটা দিন, তারপরই দিল্লিতে বিধানসভা নির্বাচন। ফলে এই মূহুর্তে বিজেপি, কংগ্রেস এবং আপ শিবিরে চলছে জোরকদমে প্রস্তুতি। বিজেপি এবং আপ তাঁদের ইশতেহার প্রকাশ করে দিয়েছে। প্রার্থীরা তাঁদের মনোনয়ন পত্র দাখিল করে দিয়েছে। অথচ এই সবের মধ্যে দল বদলের রাজনীতি অব্যাহত আপ শিবিরে।

নির্বাচনের আগে আম আদমি পার্টিকে চাপে ফেলে দলের দুই পৌর কাউন্সিলর সহ চার নেতা মঙ্গলবার ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তে যোগ দিলেন। দিল্লির নির্বাচন যতই ঘনিয়ে আসছে, জাতীয় রাজধানীতে রাজনৈতিক মহলে ব্যাপক তোলপাড় দেখা যাচ্ছে। প্রাক্তন ঘোন্ডা বিধায়ক শ্রীদত্ত শর্মা বিজেপি নেতা হর্ষ মালহোত্রা, মনোজ তিওয়ারি এবং কমলজিৎ সেহরাওয়াতের উপস্থিতিতে এদিন দলে যোগ দেন।

arvind kaijriwal naendra and narendra modi

ভজনপুরার পৌর কাউন্সিলর রেখা রানী এবং খেয়ালের কাউন্সিলর শিল্পা কৌর বিজেপিতে যোগ দিয়েছেন এদিন। শ্রীদত্ত শর্মা, যিনি ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত ঘোন্ডার বিধায়ক ছিলেন এদিন তিনিও বিজেপিতে যোগ দেন। এদিকে বিজেন্দ্র চৌধুরী, যিনি আপ সাংসদ সঞ্জয় সিংয়ের সংসদীয় প্রতিনিধি ছিলেন, তিনিও এদিন বিজেপিতে যোগ দেন।

তিনটি প্রধান দল- আপ, বিজেপি এবং কংগ্রেস এবার বিধানসভা নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য কোনও কৌশল ছাড়ছে না। নির্বাচনের দিন কাছাকাছি চলে আশায় তাঁদের শেষ মুহুর্তের প্রস্তুতিও চলছে জোরকদমে। গত সপ্তাহেও, বেশ কিছু আপ নেতা এবং সদস্যরা রাজ্য সভাপতি বীরেন্দ্র সচদেবার উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন।

মডেল টাউন বিধানসভার কমলা নগর ওয়ার্ড থেকে দুবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা কপিল নাগর বিজেপিতে যোগ দিয়েছেন ইতিমধ্যেই। তার সঙ্গে আম আদমি পার্টির শতাধিক কর্মীও বিজেপিতে যোগ দেন। ফলে স্বাভাবিক ভাবেই বোঝা যাচ্ছে আপের অন্দরে বিজেপি যে একটা চ্ছেদ ধরাতে পেড়েছে, তা নিয়ে কোন সন্দেহ নেই।

অন্যদিকে, এদিনই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রবীণ বিজেপি নেতা অনুরাগ ঠাকুর আগামী নির্বাচনের জন্য ভারতীয় জনতা পার্টির সংকল্প পত্রের দ্বিতীয় অংশ প্রকাশ করেন। সেই সংকল্প পত্রে এবার জোর দেওয়া হয় কর্মসংস্থান ও শিক্ষার ওপর।

সাংবাদিক বৈঠকে এদিন কথা বলার সময় অনুরাগ ঠাকুর এই প্রসঙ্গে বলেন, দিল্লির যুবকদের বিভিন্ন রাজ্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুত করতে ১৫ হাজার টাকা করে একক যোগে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, বিজেপি সরকার ক্ষমতায় গেলে পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের খরচও ছাড় দেওয়া হবে পরীক্ষার্থীদের জন্যে।

দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির 'সংকল্প পত্র' চালু করে, বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর এদিন এও বলেন, "আমরা দিল্লির সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অভাবী শিক্ষার্থীদের কেজি থেকে পিজি পর্যন্ত বিনামূল্যে শিক্ষা দেব"।

স্বাভাবিক ভাবেই বোঝা যাচ্ছে, দিল্লির মসনদ থেকে আপ সরকারকে গোড়া থেকে নির্মূল করে দেওয়ার জন্যে এতটুকুও ফাঁক রাখতে চাইছে না গেরুয়া শিবির। তবে বিজেপি শেষমেশ জয়ের হাসি হাসে কিনা, তার প্রমাণ মিলবে আগামী ৭ ফেব্রুয়ারি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+