দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করলেন কেজরিওয়াল

বিধানসভা অধিবেশনে লোকপাল বিল পাশ না হতে মন্ত্রিসভার বৈঠক বসে। মন্ত্রিসভার বৈঠকের পর ইস্তফার সিদ্ধান্ত নেন অরবিন্দ কেজরিওয়াল। টুইট করে আপ নেতৃত্বের তরফে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। ইস্তফাপত্র পাঠানো হয়েছে উপরাজ্যপালকে।
জন লোকপাল বিল নিয়ে কংগ্রেস-বিজেপির বিরোধীতা
আজ বিধানসভায় ৪২ জন বিধায়ক জন লোকপাল বিল পেশের বিরুদ্ধে ভোট দিয়েছেন। কেজরিওয়ালের দাবি,তাঁর সরকার মুকেশ আম্বানির বিরুদ্ধে এফআইআর দায়ের করার জন্যই আজ বিধানসভায় জনলোকপাল বিল পেশ করতে দেয়নি কংগ্রেস-বিজেপি। কেন্দ্রীয় সরকার আসলে মুকেশ আম্বানির টাকায় চলে।
এদিন ইস্তফার ঘোষণা করার পরেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন কেজরিওয়াল। বলেন, কেন্দ্রীয় সরকার আসলে মুকেশ আম্বানির টাকায় চলে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর তোপ থেকে বাদ পড়েননি নরেন্দ্র মোদীও। বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর ভোট প্রচারে বিপুল অর্থব্যায়ের পিছনেও মুকেশ আম্বানির টাকা লাগানো হয়েছে বলে অভিযোগ এনেছেন তিনি। দিল্লিতে ফের নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি












Click it and Unblock the Notifications