বিধানসভার স্পিকারকে ছ’মাসের কারাদণ্ডের নির্দেশ দিল দিল্লি আদালত
বিধানসভার স্পিকারকে ছ’মাসের কারাদণ্ডের নির্দেশ দিল দিল্লি আদালত
২০১৫ সালে রাজধানীতে হওয়া হিংসাত্মক ঘটনার মামলায় শুক্রবার বিধানসভার স্পিকার রাম নিবাস গোয়েলের ছ’মাসের কারাদণ্ডের নির্দেশ দিল দিল্লি আদালত। পূর্ব দিল্লিতে এই ঘটনা ঘটেছিল বলে জানা গিয়েছে। গোয়েল এবং তাঁর সমর্থকরা ওই বছরের ৬ ফেব্রুয়ারি মনীশ ঘাইয়ের বাড়িতে তল্লাশি অভিযান চালান। তার পরেরদিনই ছিল বিধানসভা নির্বাচন।

মনীশ ঘাইয়ের বাড়িতে জোর করে ঢুকে পড়া এবং তাঁকে আহত করার জন্য দিল্লির রোজ অ্যাভিনিউ আদালত গোয়েলকে দোষী সাব্যস্ত করে। রাম নিবাস গোয়েলের অভিযোগ ছিল, ঘাই তাঁর বাড়িতে মদ সংরক্ষণ করে রেখেছে এবং তা নির্বাচনের সময় বিতরণ করবে।
গোয়েল জোর করে মনীশ ঘাইয়ের স্টোররুমের তালা ভাঙে এবং তাঁর গাড়ির চালককে বেঁধে রাখে সেখানে। পুলিশ এরপর অভিযোগ পাওয়ার পর মণিশ ঘাইয়ের বাড়িতে আসে এবং মদের রবোতল বাজেয়াপ্ত করে। পরে নির্বাচন কমিশনকেও এ সংক্রান্ত রিপোর্ট পাঠানো হয়।
More From
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications