২০২০ দিল্লি নির্বাচনে বিজেপির জন্য সুখবর হতে পারে কোন কোন পরিসংখ্যান! কয়েকটি তথ্য একনজরে

২০২০ দিল্লি নির্বাচনে বিজেপির জন্য সুখবর হয়ে উঠতে পারে কোন পরিসংখ্যান! কয়েকটি তথ্য একনজরে

দিল্লি নির্বাচনে '৫৫ টি আসন জিতে সরকার গড়ব' এমন হুঙ্কার ভোট গণনার সকালেই দিয়েছিলেন বিজেপির দিল্লি প্রধান মনোজ তিওয়ারি। আর দিন গড়াতেই স্পষ্ট হয়ে যায় যে মনোজ তিওয়ারির নেতৃত্বাধীন দিল্লি বিজেপি এদিন ধরাশায়ী হতে চলেছে। অন্যদিকে, ফাঁকা 'হাত' এ দিল্লি নির্বাচন থেকে ফিরেছে কংগ্রেস। আর এবারের ভোটে রাজকীয় চালে রাজধানী দখল করেছে আম আদমি পার্টি। একনজরে দেখে নেওয়া যাক প্রতিটি পার্টির ভোট শেয়ারের পরিসংখ্যান। যা বিজেপি শিবিরকে খানিকটা স্বস্তি দিতে পারে।

বিজেপির ভোট শেয়ার

বিজেপির ভোট শেয়ার

বিজেপির তরফে ২০২০ সালের দিল্লি বিধানসভা ভোটে শেয়ারের পরিমাণ ছিল ৩৮.৪৯ শতাংশ। ২০১৫ সালের সঙ্গে তুলনা করলে দেখা যাবে সেক্ষেত্রে বিজেপির দখলে ভোট শেয়ারের সংখ্যা বেড়েছে। কারণ ২০১৫ সালে বিজেপির ভোট শেয়ার ছিল ৩২.২ শতাংশ। যা নিঃসন্দেহে পদ্মশিবিরের কাছে প্রাসঙ্গিক বার্তা।

আম আদমি পার্টির ভোট শেয়ার

আম আদমি পার্টির ভোট শেয়ার

আম আদমি পার্টি দিল্লির ৭০ টি আসনের বিধানসভা নির্বাচনে জিতেছে ৬৩ টি আসন। ভোট শেয়ারের পরিসংখ্যান বলছে ৫৩.৬৪ শতাংশ ভোট ২০২০ দিল্লি নির্বাচনে নিজের দিকে নিয়েছে আম আদমি পার্টি। ২০১৫ সালের আম আদমি পার্টির ভোট শেয়ার ছিল ৫৪. ৩ শতাংশ। আগের বারের তুলনায় ভোট শতাংশ খানিকটা কোন জায়গায় কমল সেদিকে যে কেজরিওয়াল শিবিরের নজর থাকবে তা বলাই বাহুল্য।

কংগ্রেসের ভোট শেয়ার ঘিরে কোন তথ্য সামনে আসতে শুরু করেছে?

কংগ্রেসের ভোট শেয়ার ঘিরে কোন তথ্য সামনে আসতে শুরু করেছে?

দিল্লিতে শেষবার বিধানসভা নির্বাচন হয়েছে ২০১৫ সালে। সেই সময় কংগ্রেসের ভোট শেয়ার হয়েছে ৯. ৭ শতাংশ। আর ২০২০ সালে রাহুলের হাত শিবিরের ভোট শেয়ার এবার কমে দাঁড়িয়েছে ৪.৩৭ শতাংশে। উল্লেখ্য, ৭০ আসনের দিল্লি নির্বাচনে এই বছরে কংগ্রেসের ঝুলিতে একটিও ভোট পড়েনি। যা নিঃসন্দেহে কংগ্রে শিবিরকে চিন্তায় ফেলতে পারে। ১৯৯৮ সাল খেকে ২০১৩ পর্যন্ত যে পার্টির দখলে রাজধানী দিল্লি ছিল সেই পার্টির দখলে ভোট শেয়ার ৪. ৩৭ শতাংশ।

অন্যান্য পার্টি ও নোটায় ভোট শেয়ার কত?

অন্যান্য পার্টি ও নোটায় ভোট শেয়ার কত?

সিপিআইএম এর ভোট শেয়ার ০.০১ শতাংশ। দিল্লিতে ২০২০ নির্বাচনে সিপিআই পেয়েছে ০.০২ শতাংশ জনমত। নোটায় ভোট পড়েছে ০.৪৭ শতাংশ। যা নিঃসন্দেহে বড় খবর । এছাড়াও মায়াবতীর বিএসপি পেয়েছে ০.০৭ শতাংশ ভোট। এলেপি পেয়েছে ০.৩৭ শতাংশ ভোট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+