অশুভর ওপর শুভর বিজয়প্রাপ্তির দিনে রাফায়েল পেয়ে রাজনাথের 'শস্ত্রপূজা'! ভারতীয় সেনায় নয়া যুগ শুরু

বিজয়া মানেই বিজয়ের দিন। দুষ্টের দমনে শিষ্টের পালনের দিন।আর এমন দিনে অশুভ শক্তিকে হারিয়ে শুভ শক্তির জয়কেই গোটা দেশ উদযাপন করে। মাতৃশক্তির আরাধনার দশম দিনে রাবণ দহনের মধ্য দিয়ে পালিত হয় দশমী।

বিজয়া মানেই বিজয়ের দিন। দুষ্টের দমনে শিষ্টের পালনের দিন।আর এমন দিনে অশুভ শক্তিকে হারিয়ে শুভ শক্তির জয়কেই গোটা দেশ উদযাপন করে। মাতৃশক্তির আরাধনার দশম দিনে রাবণ দহনের মধ্য দিয়ে পালিত হয় দশমী। আর সেই দিনে ভারতীয় সেনায় যুগান্তকারী ইতিহাস গড়ে ভারতে এলো রাফায়েল যুদ্ধবিমান। ফ্রান্সের ম্যারিগন্যাকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই যুদ্ধবিমান আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।

'রাফায়েল মানে ঝড়ের গতি'

রাজনাথ সিং এদিন আনুষ্ঠানিকভাবে রাফায়েল গ্রহণ করে জানান,' আমাকে বলা হয়েছে ফরাসি শব্দ রাফায়েল মানে ঝড়ের গতি। আমি বিশ্বাস করি যে এই ফাইটার জেট নিজের মান রাখবে।'

অশুভর ওপর শুভর জয়

দশেরা উপলক্ষ্যে এদিন শস্ত্র পুজোর মাধ্যমে এই যুদ্ধবিমানকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন রাজনাথ সিং । তিনি বলেন, ' দশেরা মানেই বিজয়া দশমী, যেদিন আমার অশুভর ওপর শুভর জয়কে উদযাপন করি, এদিন ভারতীয় সেনারও ৫৮৭ তম বার্ষিকী। সবদিক থেকেই এই দিনটি অত্যন্ত প্রতীকি।'

ভারত-ফ্রান্স সম্পর্ক

এদিন বক্তব্য রাখবার সময় রাজনাথ সিং দাবি করেন যে ,এই বিশ্বমানের শক্তিশালী বিমান ভারতীয় সেনাকে সশক্ত করবেই।পাশাপাশি আগামী দিনে ভারতও ফ্রান্সের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+