Daily News Update: কাবুল বিমানবন্দরে ২ সশস্ত্র ব্যক্তিকে গুলি করল মার্কিন সেনা

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ও

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ান ইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

 বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টির পূর্বাভাস

আজ ফের ৪ জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাএওয়া দফতর। দক্ষিণ দিনাজপুর, মালদা, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উল্টে আরও বাড়বে গরম। কয়েকটি জেলাতেও বাড়বে গরম বলে জানিয়েছে হাওয়া অফিস।

আফগানিস্তানে তালিবান শাসন

আফগানিস্তানে তালিবান শাসন

ফের আফগানিস্তানে তালিবান শাসন কায়েম হল। পালিয়ে গিয়েছেন প্রেসিডেন্ট আশরফ গনি। গতকাল রাতে আফগানিস্তান থেকে পালানোর জন্য বিমানবন্দরে হুড়োহুড়ির ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এদিকে আফগানিস্তানের পরিস্থিতির কথা মাথায় রেখে জরুরি বৈঠক ডেকেছে রাষ্ট্রপুঞ্জ।

খেলা হবে দিবস

খেলা হবে দিবস

আজ গোটা রাজ্যে খেলা হবে দিবস পালন করবে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের পাশাপাশি ১৫টি রাজ্যে পালন করা হবে খেলা হবে দিবস। বিশেষ নজরে থাকছে ত্রিপুরা। গতকালই ত্রিপুরায় রক্ত ঝরেছে। আক্রান্ত হয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ দোলা সেন। সেকারণে আরও তীব্রতার সঙ্গে ত্রিপুরায় খেলা হবে দিবস পালন করতে চলেছে তৃণমূল কংগ্রেস।

চালু হচ্ছে টয় ট্রেন

চালু হচ্ছে টয় ট্রেন

পাহাড়ে করোনা কড়াকড়ির মধ্যেই পর্যটকদের জন্য আজ থেকে চালু হচ্ছে টয়ট্রেনের জয় রাইড। দার্জিলিং ও ঘুম স্টেশনের মধ্যে সারা দিনে মোট ৬টি ট্রেন চলবে। যাত্রীদের জন্য বাধ্যতামূলক মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার। জানিয়েছে, দার্জিলিং-হিমালয়ান রেলওয়ে।

 তৃণমূল নেতাকে লক্ষ্য করে বোমা

তৃণমূল নেতাকে লক্ষ্য করে বোমা

মুর্শিদাবাদের রানিনগরে তৃণমূল নেতার গাড়ি লক্ষ্য করে বোমা মারার অভিযোগ। ঘটনায় মৃত্যু হয়েছে নেতার গাড়ির চালকের। এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় তাঁর। ১৫ অগাস্টের দিন সন্ধেয় বাড়ি ফেরার পথে, তৃণমূল ব্লক সভাপতি ও রানিনগর পঞ্চায়েত সমিতির সভাপতি শাহ আলম সরকারের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। অল্পের জন্য তৃণমূল নেতা রক্ষা পেলেও গুরুতর জখম হন তাঁর গাড়ির চালক। তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতােল নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। সিপিএম, বিজেপি এবং কংগ্রেসের বিরুদ্ধে হামলার অভিযোগ করা হয়েছে।

‌ নারদ মামলার শুনািন পিছোল

‌ নারদ মামলার শুনািন পিছোল

২৮ দিন পিছিয়ে গেল নারদ মামলার শুনানি। প্রায় ১ মাস পর আজ শুনানির কথা ছিল। সিবিআইয়ের পক্ষ থেকে মামলার শুনানি পিছোনোর আর্জি করা হয়। সলিসিটর জেনারেল তুষার মেহতা অন্য মামলায় ব্যস্ত থাকায় মামলার শুনানি পিছোতে চেয়ে হাইকোর্টের ৫ বিচারপতির বেঞ্চে আবেদন জানিয়েছিল সিবিআই। প্রসঙ্গত উল্লেখ্য কয়েক মাস আগে সলিসিটর জেনারেলের সঙ্গে নারদ মামলায় জড়িত শুভেন্দু অধিকারীর সাক্ষাত ঘিরে প্রবল সমালোচনা শুরু হয়েছিল রাজনৈিতক মহলে। তারপরেই সলিসিটর জেলারেলের অপসারণ দাবি করে রাষ্ট্রপতির কাছে দরবার করেছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদরা।

পেগাসাস ইস্যুতে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ

পেগাসাস ইস্যুতে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ

পেগাসাস ইস্যুতে ১০দিনের মধ্যে বিশেষজ্ঞ কমিটি গড়ার নির্দেশ দিল শীর্ষ আদালত। কেন্দ্রকে এই নির্দেশ দিয়েছে আদালতন। পেগাসাস ইস্যুতে তদন্ত দাবি করে সুপ্রিম কোর্টে মামলা করেছিল এডিটরস গিল্ড। পেগাসাস স্পাইওয়ার ব্যবহার করে একাধিক সাংবাদিক এবং রাজনৈতিক নেতাদের ফোনে আড়িপাতা হয়েছে বলে অভিযোগ। এই নিয়ে উত্তাল হয়ে উঠেছিল সংসদ।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ অলিম্পিকে পদকজয়ীদের

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ অলিম্পিকে পদকজয়ীদের

অলিম্পিকে পদকজয়ীরা দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। পিভি সিন্ধু থেকে শুরু করে ভারতীয় হকি দল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। তাঁদের সাফল্যের শুভেচ্ছা কামনা করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁদের পদক প্রাপ্তি নিয়ে শুভেচ্ছা জানান।

গ্রেফতার সৌমিত্র খাঁ, শীলভদ্র দত্ত

গ্রেফতার সৌমিত্র খাঁ, শীলভদ্র দত্ত

বিজেপির পশ্চিমবঙ্গ বাঁচাও কর্মসূচিেক কেন্দ্র করে উত্তপ্ত রানি রাসমনি অ্যাভিনিউ। মহামারী আইনে গ্রেফতার করা হল সৌমিত্র খাঁ, শীলভদ্র দত্তকে। এই অভিযানে আসার কথা ছিল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরও। কিন্তু তার আগেই প্রচুর বিজেপি কর্মী সমর্থক জমায়েত হতে শুরু করেন সেখানে। তারপরেই মহামারীআইনে গ্রেফতার করা হয় বিজেপি নেতাদের।

 লক্ষ্মীর ভান্ডার ফর্মবিলিতে পদপিষ্ট ৭

লক্ষ্মীর ভান্ডার ফর্মবিলিতে পদপিষ্ট ৭

লক্ষ্মীর ভান্ডার ফর্মবিলিকে কেন্দ্র করে একাধিক জায়গায় হুলুস্থূল কাণ্ড। বীরভূমে ফর্মবিলিকে কন্দ্র করে হুড়োহুড়ি। পদপিষ্ট হলেন ৭ জন। অসুস্থ অবস্থায় একাধিক মহিলাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ঘটনাস্থল থেকে। কারোর মুখে মাস্ক নেই দুয়ারে সরকার ক্যাম্পে। নতুন করে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বর্ধমানের টাউন হলে বৃদ্ধা মহিলাকে মারধরের অভিযোগ।

 তৃণমূলে সুস্মিতা দেব

তৃণমূলে সুস্মিতা দেব

অবশেষে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন সুস্মিতা দেব। ক্যামাকস্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে তৃণমূল কংগ্রেস যোগ দেন তিনি। ছিেলন ডেেক ওব্রায়েনও। তারপরেই নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান সুস্মিতা দেব। উত্তর পূর্বে সুস্মিতাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে চলেছে তৃণমূল কংগ্রেস।

তালিবানদের পাশে ইমরান

তালিবানদের পাশে ইমরান

তালিবানদের আফগানিস্তান দখলকে খুল্লামখুল্লা সমর্থন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তালিবানরা ইতিমধ্যে দেশ দখল করে ফেলেছে। রাষ্ট্রপতি আশরফ গনি দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। ভারত উদ্বিগ্ন, চিন্তায় আমেরিকাও। এই অবস্থায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আশরফ গনি কোথায় যাবেন

আশরফ গনি কোথায় যাবেন

কাবুল দখলের পর আফগানিস্তানের দখল নিয়ে নিয়েছে তালিবানেরা। আর তারপরেই দেশে ছাড়ে বিদায় নিয়েছেন প্রেসিডেন্ট আশরফ গনি। অন্যদিকে কাবুলে তালিবান ঝড় আছড়ে পড়ার পর থেকেই সব দেশ ছাড়ছেন আফগান সরকারের একাধিক নেতৃত্ব। তাদের মধ্যে ভারতেও আশ্রয় নিয়েছেন অনেকে। এদিকে আফগানিস্তান ছেড়ে পালিয়ে তাজিকিস্তানের উদ্দেশ্যে রওনা দেন প্রেডিডেন্ট ও তার অনুচারেরা। কিন্তু সেখানেও পেলেন না জায়গা।

চিন খুশি তালিবানদের নিয়ে

চিন খুশি তালিবানদের নিয়ে

চিন ইতিমধ্যে জানিয়েছে যে তালিবানদের হাতে থাকা আফগানিস্তানের সঙ্গে সুসম্পর্কে রাজি চিন। ঘটনা হল, তালিবানরা যাতে ক্ষমতা দখল করতে পারে, সেজন্য চিন পিছন থেকে অনুঘটকের কাজ করেছে বলে বারবার অভিযোগ উঠেছে। কিছুদিন আগে তালিবান নেতারা চিনের বিদেশ মন্ত্রকের সঙ্গে গিয়ে দেখাও করে আফগানিস্তান নিয়ে আলোচনা করেছেন।

আফগানিস্তান নিয়ে রাষ্ট্রসংঘে আলোচনা

আফগানিস্তান নিয়ে রাষ্ট্রসংঘে আলোচনা

আফগানিস্তানে তালিবানদের উত্থান ও সাম্প্রতিক সমস্যা নিয়ে রাষ্ট্রসংঘ নড়েচড়ে বসেছে। হয়েছে আলোচনাও। ইতিমধ্যে রাষ্ট্রসংঘের তরফে তালিবানদের শান্তি প্রক্রিয়া শুরু করার কথা জানানো হয়েছে যাতে যুদ্ধের আবহ মাথাচাড়া না দেয়। পাশাপাশি তালিবানদের যে হুলিয়া জারি হয়েছে সেটা নিয়েও রাষ্ট্রপুঞ্জের তরফে আপত্তি জানানো হয়েছে।

উজবেকিস্তানে ভেঙে পড়ল আফগান সেনা বিমান

উজবেকিস্তানে ভেঙে পড়ল আফগান সেনা বিমান

জানা গিয়েছে, উজবেজিস্তানের সীমান্ত এলাকায় একটি বিমান ভেঙে পড়েছে। আর বিমানে আফগান সেনার চিহ্ন ছিল বলে জানা গিয়েছে।

পলাতক গনি, দিল্লি করল অবস্থান স্পষ্ট

পলাতক গনি, দিল্লি করল অবস্থান স্পষ্ট

এদিকে, এদিন দিল্লি আফগানিস্তান ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করেছে। কাবুলে তালিবান আস্ফালনের মধ্যেই উজবেজিস্তানে ভেঙে পড়েছে আফগান বায়ুসেনার বিমান। ঘটনায় হতাহতের সংখ্যা এখনও অজানা । এদিকে, জানা গিয়েছে আফগানিস্তান থেকে পলাতক সেদেশের প্রেসিডেন্ট আশরফ গনি। এদিকে, উজবেকিস্তানে যে বিমান পাওয়া গিয়েছে, তাতে আফগান সরকারের সেনার চিহ্ন মিলেছে বলে খবর।

৭ জন নিহত কাবুল বিমানবন্দরে

৭ জন নিহত কাবুল বিমানবন্দরে

কাবুল বিমানবন্দরে আমেরিকানদের নিয়ে যাওয়ার সময় নিহত ৭। জানাল মার্কিন দূতাবাস।

কাবুল বিমানবন্দরে ২ সশস্ত্র ব্যক্তিকে গুলি করে খুন মার্কিন সেনার

কাবুল বিমানবন্দরে ২ সশস্ত্র ব্যক্তিকে গুলি করে খুন মার্কিন সেনার

কাবুল বিমানবন্দরে দুই সশস্ত্র ব্যক্তিকে গুলি করে খুন করেছে মার্কিন সেনা। সেখানে মার্কিন নাগরিকদের নিরাপদে দেশে ফেরাতে তৎপরতার সঙ্গেই এগিয়েছে মার্কিন সেনা। সেই সময়ই ২ সশস্ত্র ব্যক্তিকে কাবুল বিমানবন্দরে মার্কিন সেনা গুলি করে মারে বলে খবর।

আফগানিস্তান নিয়ে রাষ্ট্রসংঘে কী বলল ভারত ?

আফগানিস্তান নিয়ে রাষ্ট্রসংঘে কী বলল ভারত ?

' আফগানিস্তানের বন্ধু হিসাবে, আফগানিস্তানের প্রতিবেশী হিসাবে, আফগানিস্তানের মানুষের বন্ধু হিসাবে ভারত সেখানের পরিস্থিতি নিয়ে বেশ উদ্বিগ্ন।' রাষ্টরসংঘে এদিন ভারতের তরফে একথা জানিয়ে দেন টি এস তিরুমূর্তি।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+