দুরন্ত এক্সপ্রেসে দুঃসাহসিক ডাকাতি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
দিল্লির কাছেই দুরন্ত এক্সপ্রেসে দুঃসাহসিক ডাকাতি। বৃহস্পতিবার সকালে রাজধানীর খুব কাছেই এই ঘটনা ঘটে। অস্ত্র দেখিয়ে যাত্রীদের সর্বস্ব লুট করে ডাকাত দল।
দিল্লির কাছেই দুরন্ত এক্সপ্রেসে দুঃসাহসিক ডাকাতি। বৃহস্পতিবার সকালে রাজধানীর খুব কাছেই এই ঘটনা ঘটে। অস্ত্র দেখিয়ে যাত্রীদের সর্বস্ব লুট করে ডাকাত দল। জম্মু থেকে ছেড়ে ট্রেনটি দিল্লির দিকে আসছিল। এরপর দিল্লির বাইরে লাইনেই ট্রেন দাঁড়িয়ে থাকে প্রায় দুঘন্টা ধরে।

সূত্রের খবর অনুযায়ী, জম্মু-দিল্লি দুরন্ত এক্সপ্রেসের বি-৩ ও বি-৭ কামরায় ডাকাত দল হামলা চালায়। দুরন্ত মতো ট্রেনে ডাকাত দলের হামলায় ভারতীয় রেলের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে।
সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী,উত্তর রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বলেছেন, আরপিএফ ঘটনার তদন্ত শুরু করেছে। শীঘ্রই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications