'ঘূর্ণিঝড় নিসর্গ' আছড়ে পড়ার আতঙ্কে মুম্বই! এনডিআরএফ থেকে আবহবিদদের তৎপরতা শুরু
আম্ফানের প্রবল দাপট সহ্য করেছে এদেশ। বিশেষত বাংলায় আম্ফানের প্রবল ধ্বংসলীলা দেখা গিয়েছে। এবার সাইক্লোন নিসর্গ নিয়ে উদ্বেগে আতঙ্কে ভাকতের পশ্চিম উপকূল। সেখানে ৩ রা জুন আছড়ে পড়ার কথা এই সাইক্লোনের। একনজরে দেখে নেওয়া যাক এই ঝড় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

ঘণ্টায় ১২৫ কিলোমিটার বেগে আসছে নিসর্গ
আরব সাগরে সৃষ্টি হওয়া এই ঘূর্ণিঝড়ের অভিমুখ ভারতের পশ্চিম উপকূলে। ক্রমেই গতি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় নিসর্গ। আবহবিদদের মতে, আছড়ে পড়ার সময় এই ঝড়ের গতিবেগ দাঁড়াবে ১০৫ থেকে ১১৫ কিলোমিটার। তবে সর্বচ্চ গতি ১২৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় হতে পারে বলে খবর।

৩ জুন মহারাষ্ট্রের নামছে নিসর্গ
গুজরাতে আছড়ে পড়ার কথা নিসর্গের। ৩ জুন সকালেই পরিস্থিতি উদ্বেগজনক হতে পারে বলে খবর। মুম্বইকে পাখির চোখ করেই নিসর্গ এগিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে। তবে এরপর ৪ জুন মধ্যপ্রদেশের দিকে ঝড়টির অভিমুখ ঘুরে যেতে পারে।

ময়দানে এনডিআরএফ
নিসর্গ পরিস্থিতি মোকাবিলা করতে এনডি আরেফ এর ১৬ টি দলকে মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে। প্রতিটি দলে ৪৫ জন করে সদস্য রয়েছেন। রত্নগিরি, পলঘর, রায়গড়, মুম্বই সহ একাধিক এলাকায় এনডিআরএফ মোতায়েন রয়েছে ।

ল্যান্ডফল-এর আতঙ্ক
সবেমাত্র এক সপ্তাহ কেটেছে ভারতে আম্ফানের প্রবল দাপট থেমেছে। এরপর মাঝের সময়টা যেতে না যেতেই ফের আরও এক সাইক্লোন। ভারতের বাণিজ্যনগরী মুম্বই এবার সাইক্লোনের লক্ষ্য। এদিকে ঝড়ের ল্যান্ডফল-এর সময় নিয়ে আবহবিদরা বিভিন্ন হিসাবে ব্যস্ত। মনে করা হচ্ছে মঙ্গলবার বিকেলের দিকেই ঠাওরে নেওয়া যাবে যে এই ঝড়ের ল্যান্ডফল ঠিক কোন সময় হতে পারে।
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?











Click it and Unblock the Notifications