ঘূর্ণিঝড় নিসর্গের নিশানায় করোনা বিধ্বস্ত মুম্বই! কতটা আঘাত হানার সম্ভাবনা এই ঝড়ের
আরব সাগর থেকে ক্রমেই উত্তরের দিকে এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় নিসর্গের অভিমুখ। আপাতত ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগ নিয়ে এগোচ্ছে নিসর্গ। তবে পরবর্তীকালে তা প্রবল গতিবেগ নিয়ে ধেয়ে আসতে চলেছে করোনা বিধ্বস্ত ভারতের বাণিজ্যনগরী মুম্বইতে। একনজরে দেখে নেওয়া যাক এর ধ্বংসলীলা ঘিরে কোন কোন তথ্য উঠে আসছে।

আইএমডির লাল সতর্কতা
মুম্বই শহরের জন্য আইএমডির তরফে লাল সতর্কতা জারি করা হয়েছে। এই শহরই একমাত্র ঘূর্ণি ঝড় নিসর্গের পাখির চোখ। এছাড়াও মৎসজীবীদের এই ঝড় সম্পর্কে সচেতন করে দেওয়া হয়েছে।

ঝড়ের গতি
সাগরে আপাতত ৯০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টার বেগে বয়ে যাচ্ছে নিসর্গের ঝোড়ো হাওয়া। আর তা ল্যান্ডফল-এর পর গতিবেগ আরও বাড়াতে পারে। মনে করা হচ্ছে সর্বোচ্চ ১২৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে এই ঝড় বয়ে যাবে।

৩ রা জুন থেকে কতটা বৃষ্টির আশঙ্কা
মনে করা হচ্ছে , ৩ রা জুন থেকে মুম্বই সহ সংলগ্ন এলাকায় ২০৪. ৫ মিলিমিটার বৃ্ষ্টিপাত হবে। যার প্রভাব পার্শ্ববর্তী গোয়াতেও গিয়ে পড়তে পারে বলে খবর। প্রবল ঝড় ও বৃষ্টির দাপট রুখতে বহু নিচু এলাকা থেকে মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে নিরাপদ স্থানে।

মুম্বই ঘিরে আতঙ্ক
সবেমাত্র কয়েকদিন কেটেছে আম্ফানের ধ্বংসলীলা শেষ হয়েছে। এরপরই মাঝের এক সপ্তাহ বাদে ফের নকুন ঘূর্ণিঝড়। এদিকে, আম্ফানের পরিস্থিতি দেখার পর মুম্বইয়ের বিভিন্ন জায়গায় প্রশাসনকে সতর্ক করা হয়েছে। সেখানেও গাছ উপড়ে যাওয়া থেকে শুরু করে প্রবল জোলচ্ছ্বাস ও ইলেক্ট্রিকের পোল উপড়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা।
-
আমেরিকার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধ থামাতে ১০ দফা শর্ত পেশ ইরানের -
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান











Click it and Unblock the Notifications