Cyclone Michaung:আর কিছুক্ষণের মধ্যেই ল্যান্ডফল মিগজাউমের, হাই অ্যালার্ট জারি অন্ধ্রে
ঘূর্ণিঝড় মিগজাউমের দাপটে জর্জরিত গোটা অন্ধ্রপ্রদেশ। আর কিছুক্ষণের মধ্যেই অন্ধ্র উপকূলে ল্যান্ডফল করার কথা ঘূর্ণিঝড়টির। ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করা হয়েছে সেখানে। সবরকম প্রস্তুতি সেরে রাখতে বলেছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী।
ইতিমধ্যেই তিনি সব পরিস্থিতি নিয়ে খোঁজ খবর নিয়েছেন। আগেই উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেনা, নৌসেনা এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী প্রস্তুত রাখা হয়েছে। তীব্র গতিতে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়টি। গত দুদিন ধরে ঘূর্ণিঝড়ের দাপটে লণ্ডভণ্ড পরিস্থিতি চেন্নাইয়ে। ইতিমধ্যেই ৮ জনের মৃত্যু হয়েছে সেখানে।

রীতিমতো গর্জন শুরু করে দিয়েছে সমুদ্র। উথাল পাথাল ঢেউ। পাড়ে এসে আছড়ে পড়ছে সজোরে। জানান দিচ্ছে সে আসছে। সত্যিই আসছে সে। আর কয়েকঘণ্টার মধ্যেই অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলার বাপটালায় ল্যান্ড ফল করবে সেটি। ল্যান্ডফলের সময় তার গতিবেগ হবে ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার। ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছে যেতে পারে ঝড়ের গতিবেগ।
ইতিমধ্যেই আবহাওয়া দফতর উপকূলবর্তী এলাকায় উচ্চ সতর্কতা জারি করেছে। এক থেকে দেড়ফুট পর্যন্ত উঠবে ঢেউ। সেসময় ভয়ঙ্কর হয়ে উঠবে সমুদ্র। আগেই আবহাওয়া দফতরকে এই নিয়ে মৎস্যজীবীদের সতর্ক করেছিল। ঘূর্ণিঝড় ল্যান্ডফলের সময় অন্ধ্রপ্রদেশের নেল্লোর বাপতালা এবং মছলিপত্তনমে তীব্র বর্ষণ শুরু হয়ে গিয়েছে। ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে গোটা রাজ্যে।
ঘূর্ণিঝড়ের দাপটে প্রভাব পড়বে ওড়িশা এবং পশ্চিমবঙ্গেও। ওড়িশায় ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। রবিবার পর্যন্ত চলবে বর্ষণ বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই খোঁজ খবর নিয়েছেন। তিনি কথা বলেছেন অন্ধ্র এবং তামিলনাড়ুর সরকারের সঙ্গে।
তামিলনাড়ুর চেন্নাইয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যেই ৮ জনের মৃত্যু হয়েছে সেখানে। বহু মানুষ ঘরছাড়া। রাস্তায় উঠে এসেছে সমুদ্র। পরিস্থিতি মোকাবিলায় সেনা, নৌসেনা নামানো হয়েছে। ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে গোটা রাজ্যে। বিদ্যুৎ এবং ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications