Cyclone in Bay of Bengal: ২০১৮-র পর প্রথমবার ঘূর্ণিঝড়ের দ্বিমুখী আক্রমণ! 'তেজে'র সঙ্গে শক্তি বাড়াচ্ছে 'হামুন
Cyclone in Bay of Bengal: ঘূর্ণিঝড় তেজ আরব সাগরে ভয়াবহ রূপ নিচ্ছে। সেই একই সময়ে ঘূর্ণিঝড় হামুনও রূপ নিচ্ছে। বঙ্গোপসাগরে ধীরে ধীরে তৈরি হচ্ছে এই ঘূর্ণিঝড়। তবে হামুন এখন অপরিণত অবস্থায় রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, শেষবার ২০১৮ সালে আরব সাগর ও বঙ্গোপসাগরে একইসঙ্গে জোড়া ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল।
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম আরব সাগরে তৈরি শক্তিশারী ঘূর্ণিঝড় ইতিমধ্যে ভয়াবহ রূপ নিয়ে ইয়েমেন ও ওমান উপকূলের দিকে অগ্রসর হয়েছে। অন্যদিকে হামুন তৈরি হলে তা অন্ধ্রপ্রদেশের দিকে যেতে পারে বলে জানানো হয়েছে।

আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে এবং ২৩ অক্টোবরের মধ্যে এটি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। আর ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে হামুন। বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেট জানিয়েছে নিম্নচাপ এলাকাটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা তা ২৪ অক্টোবরের মধ্যে নিশ্চিত হওয়া যাবে।
উল্লেখ্য যে ২০১৮ সালের পরে ভারতে প্রথমবার পূর্ব ও পশ্চিম উপকূলে একসঙ্গে দুটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে। তুলনায় আরব সাগরে ঘূর্ণিঝড়ের শক্তি বেশি। আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি বছরে আরব সাগরে এটি দ্বিতীয় ঘূর্ণিঝড়। এটি পূর্বাভাস দেওয়া পথ থেকে বিচ্যুত হতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। এটি প্রথমে উত্তর-পশ্চিমে সরে গেলেও পরে তা পাকিস্তানের করাচির দিকে ঘুরে যায়।
তবে আরব সাগরে ঘূর্ণিঝড় তেজের প্রভাব দেশের পশ্চিম উপকূলে তেমন কিছু পড়বে না। গুজরাতে এর উল্লেখযোগ্য প্রভাব পড়বে না। বরং আবহাওয়া শুকনো থাকবে। আরব দেশগুলিতে এর প্রভাব পড়বে বেশি। তবে মৎস্যজীবীদের সতর্ক থাকতে বলা হয়েছে।
অন্যদিকে হামুন বঙ্গোপসাগর থেকে অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে এগোচ্ছে। তবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে এর গতিপথের পরিবর্তন হতে পারে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে তা চেন্নাই ও তামিলনাড়ু উপকূলে তার প্রভাব পড়তে পারে বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications