Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Cyclone Biparjoy: ঘূর্ণিঝড় বিপর্যয় এগোচ্ছে রাজস্থানের দিকে! লন্ডভন্ড হওয়ার আশঙ্কায় রেলের সতর্কতা

গুজরাতে ঘূর্ণিঝড় বিপর্যয়ের (Cyclone Biparjoy) প্রভাবে বেশ কিছু ট্রেন পরিষেবা বাতিল করা হয়েছে। উত্তর-পশ্চিম রেল ট্রেন পরিষেবা বাতিল করেছে রাজস্থানেও। কেননা আবহাওয়া দফতরের পূর্বাভাস ঘূর্ণিঝড় বিপর্যয় ১৬ জুন দক্ষিণ-পশ্চিম রাজস্থানে প্রবেশ করতে পারে।

আবহাওয়া দফতর জয়পুরের তরফে জানানো হয়েছে, ১৬ জুন নাগাদ বিপর্যয় (Cyclone Biparjoy) নিম্নচাপ হিসেবে দক্ষিণ-পশ্চিম রাজস্থানে প্রবেশ করতে পারে। উত্তর-পশ্চিম রেলর তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় বিপর্যয়ের প্রেক্ষিতে নিরাপত্তার কথা মাথায় রেখে রেলের ট্রেন পরিষেবা আংশিক কিংবা পুরোপুরি বাতিল করা হয়েছে।

ঘূর্ণিঝড় বিপর্যয়

উত্তর-পশ্চিম রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এক বিবৃতিতে বলেছেন, ঘূর্ণিঝড় বিপর্যয়ের (Cyclone Biparjoy) প্রেক্ষিতে উত্তর-পশ্চিম রেলের পাঁচটি ট্রেনের পরিষেবা মূল স্টেশন থেকে বাতিল করা হয়েছে। এছাড়াও নটি ট্রেনের পরিষেবা আংশিকভাবে বাতিল করা হয়েছে।

আবহাওয়া দফতরের তরফে সতর্ক করে বলা হয়েছে, ১৫ জুন বিকেলের পরেই (Cyclone Biparjoy) যোধপুর এবং উদয়পুর বিভাগের জেলাগুলিতে বজ্রপাত এবং বৃষ্টি শুরুর সম্ভাবনা রয়েছে। ১৬ জুন যোধপুর এবং উদয়পুরের কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণিঝড়

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৭ জুন ঘূর্ণিঝড় বিপর্যয়ের (Cyclone Biparjoy) প্রভাব যোধপুর, উদয়পুর ছাড়াও আজমেড় বিভাগ এবং আশপাশের এলাকায় পড়বে। এইসব জায়গায় এইদিন ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর আগেই জানিয়েছে, ঘূর্ণিঝড় বিপর্যয় ১৫ জুন নাগাদ অতি প্রবল ঘূর্ণিঝড় (Cyclone Biparjoy) হিসেবে সৌরাষ্ট্র-কচ্ছ এবং পাকিস্তানের উপকূলে পৌঁছবে এবং এরপর তা উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে। তারপর সেটি ধীরে ধীরে দুর্বল হতে শুরু করবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+