Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Cyclone Biparjoy: ২৪ ঘন্টায় আরও শক্তি বাড়াবে 'বিপর্যয়'! কতটা ভয়ঙ্কর এই সাইক্লোন

Cyclone Biparjoy IMD Update: আগামী ২৪ ঘন্টায় আরও শক্তি বাড়াবে সাইক্লোন বিপর্যয় (Cyclone Biparjoy)। পূর্বাভাসে এমনটাই জানাল মৌসম ভবন (IMD Update)। এরপর সেটি উত্তর এবং উত্তর-পূর্বের দিকে এগিয়ে যাবে বলেও পূর্বাভাসে ( Weather Alert) জানানো হয়েছে।

সাইক্লোনের প্রভাব গুজরাতে পড়তে পারে। ইতিমধ্যে সে রাজ্যের উপকুলবর্তী এলাকাতে অ্যালার্ট করা হয়েছে। ইতিমধ্যে মৌসম ভবনের তরফে বিস্তারিত জানিয়ে টুইট করা হয়েছে। কার্যত সতর্ক করে বলা হয়েছে যে, আগামী ২৪ ঘণ্টায় পূর্ব-মধ্য আরব সাগরে ঘূর্ণিঝড় বিপর্যয় আরও ঘনীভূত এবং শক্তিশালী হবে।

২৪ ঘন্টায় আরও শক্তি বাড়াবে বিপর্যয়

এই মুহূর্তে পোরবন্দর থেকে ৯৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে রয়েছে বলেও মৌসম ভবনের তরফে বার্তায় জানানো হয়েছে। সাইক্লোন বিপর্যয়ের কারনে সমুদ্র উত্তাল হতে পারে। যদিও ইতিমধ্যে বড়বড় ঢেউ আছড়ে পড়তে দেখা গিয়েছে তিথল সমুদ্র তটে। বিপদের আশঙ্কায় সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

এমনকি আগামী ১৪ জুন পর্যন্ত পর্যটকদের জন্যেও তিথল সমুদ্র উপকূল এলাকাতে নিষেধাজ্ঞা জারি রয়েছে। কড়া নজরদারিও চালানো হচ্ছে প্রশাসনের তরফে। হাওয়া অফিস জানাচ্ছে, সাইক্লোন বিপর্যয় যত শক্তি বাড়াবে তত সমুদ্রের আস্ফালন দেখা যাবে। অন্যদিকে মতস্যজীবীদেরও সতর্ক করা হয়েছে।

দ্রুত নিরাপদ স্থানে চলে আসার কথা বলা হয়েছে। মৌসম ভবনেরও তরফেও মতস্যজীবীদের জন্যে অ্যালার্ট জারি করা হয়েছে। আরব সাগরে তৈরি হওয়া সাইক্লোন প্রভাবিত জায়গাতে না যাওয়ার কথা বলা হয়েছে। অন্যদিকে গুজরাত উপকূলবর্তী এলাকাতে বহু মানুষ বাস করেন।

তাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজও প্রশাসনের তরফে চালানো হচ্ছে বলে খবর। নিরাপদ একাধিক সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি গুজরাত বিপর্যয় দল এবং এনডিআরএফকেও তৈরি রাখা হয়েছে। যে পরিস্থিতিতে তাদের ঝাঁপিয়ে পরার কথা বলা হয়েছে।

হাওয়া অফিস জানাচ্ছে, সৌরাষ্ট্র ও কচ্ছ উপকূলে হাওয়ার গতিবেগ ৫৫ থেকে ৬০ কিমি থাকতে পারে। তবে আগামী ৪৮ ঘন্টায় অর্থাৎ রবিবার তা আরও বাড়বে বলে পূর্বাভাস। অন্যদিকে পুরো পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে সরকারের তরফে।

উপকূলবর্তী জেলাগুলির প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও যোগাযোগ প্রতি মুহূর্তে রাখা হচ্ছে বলেও জানা গিয়েছে। অন্যদিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতির দিকেও নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন মৌসম ভবনের এক আধিকারিকরা। তিনি বলছেন, স্বাভাবিকের থেকে সাতদিন পর কেরালায় পৌঁছেছে বর্ষা। এই অবস্থায় কেমন বৃষ্টি হয় সেদিকেই নজর রাখা হচ্ছে বলেও জানিয়েছেন ওই আধিকারিকরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+