দেশের আর্থিক অবস্থার অধঃগতিতে মন্দদশা একাধিক শিল্পে, বলছে আরবিআইয়ের রিপোর্ট
দেশের আর্থিক অবস্থা নিয়ে যে বার্ষিক রিপোর্ট পেশ করেছে তাতে বিভিন্ন ক্ষেত্রে ভয়ঙ্কর খারাপ অবস্থা দেখা দিয়েছে। পরিস্থিতি যে আরও খারাপের দিেক এগোচ্ছে তার অশনি সংকেত এই রিপোর্ট।
দেশের আর্থিক অবস্থা নিয়ে যে বার্ষিক রিপোর্ট আরবিআই পেশ করেছে তাতে বিভিন্ন ক্ষেত্রে ভয়ঙ্কর খারাপ অবস্থা দেখা যাচ্ছে। পরিস্থিতি যে আরও খারাপের দিকে এগোচ্ছে তার অশনি সংকেত এই রিপোর্টে রয়েছে।

কী বলছে আরবিআইয়ের রিপোর্ট
দেশের আর্থিক অবস্থার যে হাঁড়ির হাল দশা করে ছেড়েছে মোদী সরকার সেটা প্রকাশ্যে এসে পড়েছে আরবিআইয়ের এই রিপোর্টে। একে তহবিলে ঘাটতি তাঁর উপর দেশের একাধিক ক্ষেত্রের দৈনদশা ধরা পড়েছে। আর্থিক মন্দার প্রভাব পড়তে শুরু করেছে কৃষি, পরিবহণ, বাণিজ্য, হোটেল, নির্মাণ সহ একাধিক ক্ষেত্রের অবস্থা অত্যন্ত খারাপ। এবং ক্রমাগত তা নীচের দিকেই যাচ্ছে।

কী দাবি করেছে আরবিআই
বার্ষিক রিপোর্ট পেশ করার পর আরবিআইয়ের তরফে জানানো হয়েছে এই ক্ষেত্রগুলিতে বিশেষ ভাবে নজর দেওয়া জরুরি। কারণ এখনও জমি, শ্রমিক এবং কৃষি বিপণনের ক্ষেত্রে দুর্বলতা রয়ে গিয়েছে সরকারের। আরবিআইয়ের এই দাবি পরোক্ষে বুঝিয়ে দিয়েছে মোদী সরকারের জমি নীতি এবং শ্রমনীতিতে গলদ রয়েছে। ভারতের বিভিন্ন জায়গায় শিল্পস্থপনের জন্য জমি অধিগ্রহন করতে গেলে শিল্পপতিদের সমস্যার পড়তে হয় তা নতুন কথা নয়। দেশে দক্ষ শ্রমিকেরও অভাব রয়েছে। যার কারণে উৎপাদনে ঘাটতি দেখা দিয়েছে। একথা আগেও জানিয়েছে আরবিআই। কৃষিক্ষেত্র যে বরাবরই যে উপেক্ষিত মোদী তা মোদী সরকারের কৃষিনীতিতেই স্পষ্ট।

আগামী অর্থবর্ষে আরবিআইয়ের টার্গেট
দেশকে আর্থিক মন্দার হাত থেকে বাঁচাতে বেশ কয়েকটি বিষয়ে গুরুত্ব দিতে শুরু করেছে আরবিআই। বেশি করে বিদেশি বিনিয়োগ টানাই এখন টার্গেট হয়ে দাঁ়ড়িয়েছে। সেদিকে প্রতিনিয়ত নজর রাখা হচ্ছে। এক্ষেত্রে অবশ্য সরকারের বাণিজ্যনীতি শিথিল করতে হবে। কিন্তু মোদী সরকারের সঙ্গে আমেরিকার বাণিজ্যনীতি নিয়ে বিরোধ উদ্বেগ বাড়াচ্ছে। এদিকে পাকিস্তানও ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দিয়েছে। কাজেই বিদেশি বিনিয়োগে একটু ব্যাকফুেটই রয়েছে ভারত। সেক্ষেত্রে আরবিআই এখন দেশের হাঁড়ির হাল দশা ফেরাতে বিদেশি বিনিয়োগ বাড়ানোকেই পাখির চোখ করেছে।
অবশ্য মোদী সরকারও এই নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছে। দেশকে ৫ ট্রিলিয়ন অর্থনীতির দেশে পৌঁছে দিতে একাধিক বিষয়ে নতুন করে ভাবনা চিন্তা শুরু করেছে। কয়েকদিন আগেই দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। সেখানে দেশের আর্থিক অবস্থাকে চাঙ্গা করতে ব্যবস্থা নিতে বলেছেন তিনি।












Click it and Unblock the Notifications