গুলি চালিয়ে আত্মঘাতী সিআরপিএফ জওয়ান! মোতায়েন ছিলেন গোয়েন্দা কর্তার বাড়িতে
রাজধানী দিল্লির বুকে চাঞ্চল্যকর ঘটনা! নিজের বন্দুক থেকে গুলি ছুঁড়ে আত্মহত্যা করলেন সিআরপিএফের এক জওয়ান। দিল্লির তুঘলক রোড থানা এলাকার এক অফিসারে
Delhiঃ রাজধানী দিল্লির বুকে চাঞ্চল্যকর ঘটনা! নিজের বন্দুক থেকে গুলি ছুঁড়ে আত্মহত্যা করলেন সিআরপিএফের এক জওয়ান। দিল্লির তুঘলক রোড থানা এলাকার এক অফিসারের বাড়িতে সুরক্ষা কর্মী হিসাবে মজুত ছিলেন ওই ব্যক্তি। যা নিয়ে তীব্র আতঙ্ক তৈরি হয়। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।

শুধু তাই নয়, গিয়েছেন সিআরপিএফের আধিকারিকরা। কেন এবং কীসের জন্যে আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক অনুমান, সম্ভবত মানসিক অবসাদ থেকেই ওই ব্যক্তি ওই ঘটনা ঘটাতে পারে। জানা যাচ্ছে, ওই জওয়ানের নাম রাজবীর কুমার। বছর ৫৩ হবে বলে দাবি তদন্তকারীদের।
শুধু তাই নয়, সিআরপিএফের এএসআই পদে কর্মরত ছিলেন বলেও জানা যাচ্ছে। গত কয়েকদিন আগেই গোয়েন্দা সংস্থা আইবির (Intelligence Bureau) এক ডায়রেক্টরের বাড়িতে মোতায়েন করা হয় রাজবীর কুমার। মূলত গোয়েন্দা আধিকারিকের সুরক্ষার জন্যেই তাঁকে মোতায়েন করা হয় বলে জানা যাচ্ছে । আর এরপরেই এই ঘটনা।
জানা যাচ্ছে, রণবীর কুমার নিজের সার্ভিস বুক থেকেই গুলি চালিয়েই আত্মহত্যা করে। যদিও ঘটনার পর যুদ্ধকালীন তৎপরতায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে ওই জওয়ানকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ সূত্রে খবর, পুরো বিষয়টির তদন্ত শুরু হয়েছে।
ওই জওয়ান কোনও ভাবে মানসিক অবসাদে ছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁর সহ কর্মীদেরও সঙ্গে কথা বলেও এই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। এমনকি ওই আইবির কর্তাকেও এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে খবর। বিশেষ করে ডিঊটির সময় রাজবীরের মধ্যে কোনও অস্বস্তি নজরে পড়েছে কিনা সে বিষয়ে জিজ্ঞেস করা হয়েছে।
তবে এখনও পর্যন্ত কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি বলেই জানা যাচ্ছে। ইতিমধ্যে ময়নাতদন্তের জন্যে দেহটি পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি মীইতের পরিবারকেও গোটা বিষয়টি জানানো হয়েছে। আর তা জানার পর থেকেই কান্নায় ভেঙে পড়েছে রাজবীর কুমারের পরিবার। যদিও এখনও পর্যন্ত সিআরপিএফের তরফে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। তবে এই ঘটনার তদন্ত করা হচ্ছে বলে শুধু জানানো হয়েছে। তবে সিআরপিএফের তরফে বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।
তবে দিল্লির বুকে খোদ এক গোয়েন্দা কর্তার বাড়িতে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications