পুলওয়ামায় এনকাউন্টার ! শহিদ ১ সিআরপিএফ জওয়ান
জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় এক সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, কাকাপোড়ায় সিআরপিএফ ক্যাম্পের ওপর গ্রেনেড নিয়ে হামলা চালায় জঙ্গিরা।
জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় এক সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, কাকাপোড়ায় সিআরপিএফ ক্যাম্পের ওপর গ্রেনেড নিয়ে হামলা চালায় জঙ্গিরা। গুলিও চালায় তারা। পাল্টা জবাব দেন সিআরপিএফ জওয়ানরাও। হামলায় মৃত সিআরপিএফ জওয়ান হলেন হেড কনস্টেবল চন্দ্রিকা প্রসাদ।

গুরুতর আহত অবস্থায় হেড কনস্টেবল চন্দ্রিকা প্রসাদকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর।
পুলিশ সূত্রে খবর, হামলার পরেই এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করে জঙ্গিরা। যদিও নিরাপত্তা বাহিনী দ্রুত এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালাতে শুরু করে। যার জেরে জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলির লড়াই শুরু হয়ে যায়।












Click it and Unblock the Notifications