Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

তিরুমালা তিরুপতি মন্দিরে উপচে পড়া ভিড়, কী ব্যবস্থা নিল কর্তৃপক্ষ

তিরুমালা তিরুপতি মন্দিরে উপচে পড়া ভিড়, কী ব্যবস্থা নিল কর্তৃপক্ষ

করোনার কারণে প্রায় দুই বছরের বেশী সময় বন্ধ ছিল তিরুমালা তিরুপতি মন্দির। যা কয়েক মাস আগে খুলে দেওয়া হয় ভক্তদের জন্য। শনিবার সেখানে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ভক্তদের জন্য তিরুমালা তিরুপতি দেবস্থানমস (TTD) কর্তৃপক্ষ জানিয়েছেন, সকলকে না আসার পরামর্শ দিয়েছেন।

তিরুমালা তিরুপতি মন্দিরে উপচে পড়া ভিড়, কী ব্যবস্থা নিল কর্তৃপক্ষ

TTD আধিকারিকদের মতে, বৈকুণ্ঠ একাদশী ও গরুড় সেবার দিনে তীর্থযাত্রীদের ভিড়ের তুলনায় তীর্থযাত্রীদের আগমন বেশি হয়। যার জন্য শ্রীবরী দর্শন করতে ৪৮ ঘন্টার বেশি সময় লাগে। এবং সেইন সঙ্গে মানুষ ভিড় থাকে চোখে পরার মত। এখন পর্যন্ত ৪ হাজার ৫০০জন ভক্তকে শ্রীবরী দর্শন দেওয়া সম্ভব ছিল কিন্তু সকল ভক্তকে দর্শন করাতে গেলে সময় লাগবে দুই দিন। যাতে সকল ভক্তরা সুন্দরভাবে দেবতাকে দর্শন করতে পারে, সেদিকে নজর রাখা হয়েছে। তাই কর্তৃপক্ষ সকলকে একসঙ্গে না আসার কথা জানিয়েছেন। ভক্তরা যাতে সুন্দর ভাবে দর্শন করতে পারে সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। কারণ, এত ভিড়ের কারণে ভক্তদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হচ্ছে।

শনিবার সন্ধ্যায় মন্দিরের ভিড় কিন্তু চোখে পরার মত ছিল কারন, ভিড় উপচে পড়ছিল। কারণ ভক্তদের লাইন চলে গিয়েছে ৭ কিমি পর্যন্ত। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হচ্ছে তাঁদের। ইও সমস্ত বিভাগের কর্মকর্তাদের ভক্তদের জন্য সুবিধা বাড়ানোর নির্দেশ দেন। যাতে কোনও ভক্তের কোন রকম অসুবিধায় পড়তে না হয়। তিনি বলেন, সকল ভক্তের পানীয় জল, দুধ, প্রসাদ ইত্যাদির ব্যবস্থা যেন ঠিক থাকে। পুলিশি সহযোগিতায় তাদের নিরাপত্তা বাড়ানো হয়েছে। যাতে সকল ভক্ত কোনও ঝামেলা ছাড়াই সঠিক ভাবে দেবতাদের দর্শন করতে পারেন সেদিকে দেওয়া হয়েছে বিশেষ নজরও হয়েছে। থাকছে বাড়তি সতর্কতাও।

ভক্তের সংখ্যা বাড়ায় বৈকুন্ডম ওয়েটিং হলের সমস্ত ঘর ভর্তি। আর তার জন্য থাকার জায়গার অভআব দেখা দিচ্ছে। তবে এই মন্দিরে যে সকল ভক্ত এসছেন তাদের করোনা টিকা দেওয়ার প্রমান আনতে হয়েছে। দর্শন ছাড়া সকল ভক্তদের এখানে আসতে বারণ করা হচ্ছে। এই সময়ে ভি আই পি ও বয়স্ক ভক্তদের না আসার পরামর্শ দেওয়া হচ্ছে। জুন জুলাই মাসে যেসকল ভক্ত এই মন্দিরে দেবতা দর্শনে আসতে চান তাঁরা এখন থেকেই অনলাইনে দর্শনের টিকিট বুক করতে পারবেন। দেখে নিন তার নিয়ম।প্রথমে তিরুপতি তিরুমালাইয়ের অফিসিয়াল ওয়েবসাইট যান

তারপর সেখানে https://tirupatibalaji.ap.gov.in/#/login- এই ওয়েবসাইটি লিখুন

এরপর এটি খুলতে সামান্য সময় লাগবে

পেজটি খুললে আপনি আপনার মোবাইল নম্বর লিখুন

তারপর আপনার কাছে একটি ওটিপি আসবে, সেই কোডটি লিখুন ও লগইন করুন

তারপর একটি ক্যালেন্ডার খুলবে


তারপর আপনি কবে মন্দিরে যেতে চান সেই তারিখ উল্লেখ করুন, তারপর ওকে করুন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+