গোমাংস নিয়ে যাওয়ার অভিযোগে গুরুগ্রামে গোরক্ষকদের হাতে প্রহৃত যুবক

করোনা ভাইরাসের কারণে সারাদেশে মহামারী চলছে। তার মাঝেই গোরক্ষকদের অত্যাচারের অভিযোগ উঠে গেল হরিয়ানায়। জানা গিয়েছে হরিয়ানার গুরুগ্রামের বাদশাপুর গ্রামে এক ব্যক্তিকে গোমাংস নিয়ে যাওয়ার অভিযোগে মারধর করা হয়েছে। আরও তাজ্জব করার মতো ঘটনা হল, সেই সময় ঘটনাস্থলে পুলিশ ও প্রচুর জনতা উপস্থিত ছিল। তবে তারা একেবারে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে।

গোমাংস নিয়ে যাওয়ার অভিযোগে গুরুগ্রামে গোরক্ষকদের হাতে প্রহৃত যুবক

ট্রাকে করে গোমাংস নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ। আর সেই অভিযোগের প্রেক্ষিতে গোরক্ষকদের দল একটি ট্রাককে ধাওয়া করে আটকায়। গাড়ি চালকের নাম লাকমন। তাকে আটকে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়। সেই সময় পুলিশ উপস্থিত থাকলেও তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছিল।

এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে মারধরের চোটে ড্রাইভার গুরুতর আহত হয়েছেন। তিনি প্রাণভিক্ষার আবেদন করলেও অভিযুক্তরা মারধর চালিয়ে গিয়েছে।

গাড়িতে করে যে মাংস নিয়ে যাওয়া হচ্ছিল তা পরীক্ষার জন্য ল্যাবরেটরীতে পাঠানো হয়েছে যদিও যে বাজারে এই মাংস নিয়ে যাওয়া হচ্ছিল সেই বাজারের প্রধান জানিয়েছেন, এটি গরু নয় মোষের মাংস ছিল। এবং তিনিই ব্যবসার সঙ্গে গত ৫০ বছর ধরে জড়িত রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+