বিজেপি বিধায়কের আন্দোলনের 'অস্ত্র' দিল ছুট! গোভক্তি ফাঁস করেছেন গোমাতা, কটাক্ষ কংগ্রেসের

বিজেপি বিধায়কের আন্দোলনের 'অস্ত্র' দিল ছুট! গোভক্তি ফাঁস করেছেন গোমাতা, কটাক্ষ কংগ্রেসের

গরু। দুই অক্ষরের এই পশু বিজেপির নেতা-কর্মীদের কাছে গোমাতা। যা নিয়ে বিভিন্ন সময়ে আন্দোলনে সামিল হয়েছে গেরুয়া শিবির। কখনও পশ্চিমবঙ্গে তো কখনও রাজস্থানে। তবে রাজস্থানে যা ঘটল, তাতে তীব্র কটাক্ষ করেছে কংগ্রেস। বিজেপি বিধায়কের হাত ছেড়ে গরু পালিয়ে যাওয়ার ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কংগ্রেসের কর্মী সমর্থকরা। যা ইতিমধ্যে ভাইরাল হয়েছে।

বিজেপি বিধায়ক গরু নিয়ে এসেছিলেন বিধানসভায়

বিজেপি বিধায়ক গরু নিয়ে এসেছিলেন বিধানসভায়

রাজস্থানের বিজেপি বিধায়ক সুরেশ সিং রাওয়াত সোমবার রাজস্থান বিধানসভায় একটি গরু নিয়ে এসেছিলেন। রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। কিন্তু মন্ত্রী বিধানসভায় পৌঁছনোর আগেই গরুটি পালিয়ে যায়। যে সময় বিজেপি বিধায়ক বিধানসভার গেটের বাইরে ভাষণ দিচ্ছিলেন, সেই সময় গরুটিকে কোনও ভাবেই বাহে আনতে পারেননি, যাঁর কাছে গরুর দড়ি ছিল তিনি।

কংগ্রেসের কটাক্ষ

রাজস্থান কংগ্রেসের সভাপতি গোবিন্দ সিং দোতাসরা এই ঘটনাকে কটাক্ষ করে বলেছেন, এখন গোমাতাও বুঝতে পেরেছেন বিজেপির গিমিক। রাজস্থান বিধানসভার সামনে বিজেপির মিথ্যা গোভক্তি ফাঁস করলেন গোমাতা নিজেই।

জবাব দিয়েছেন বিধায়ক

তবে আন্দোলন 'অস্ত্র' হাত ছেড়ে পালিয়ে যাওয়ার পরে কংগ্রেসের কটাক্ষের জবাব দিয়েছেন বিজেপি বিধায়ক। তিনি বলেছেন ছলনা করাই কংগ্রেসের কাজ। তিনি বলেছেন, যে কংগ্রেস কৃষকদের আন্দোলন নিয়ে অহেতুক হট্টগোল করেছিল, সেই কংগ্রেস এখন রাজ্যে গোবংশের দুর্দশা নিয়ে নীরব কেন?
তিনি আরও বলেছেন, তার থেকে বড় কথা হল আপনাদের দুঃশাসনে শাসকসভায় যেতে বোধহয় ভাল লাগেনি ওই গরুর।

গরুর চর্মরোগে ত্রস্ত রাজস্থান

গরুর চর্মরোগে ত্রস্ত রাজস্থান

সোমবার পর্যন্ত রাজস্থান সরকারের দেওয়া তথ্য অনুযায়ী এবারের চর্মরোগে ৫৯,০২৭ টি গরু মারা গিয়েছে। ১৩,০২, ৯০৭ টি গরু আক্রান্ত হয়েছে। বিজেপি বিধায়কের অভিযোগ গরুগুলি চর্মরোগে ভুগছে, কিন্তু রাজ্য সরকার ঘুমে আচ্ছন্ন। লুম্পি রোগ নিয়ে দৃষ্টি আকর্ষণ করতেই তিনি গরু নিয়ে বিধানসভা চত্বরে গিয়েছিলেন বলে জানিয়েছেন বিজেপি বিধায়ক সুরেশ সিং রাওয়াত।

ছবি সৌ:টুইটার

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+