দিল্লিতে ৫০০ শতাংশ বেড়েছে কোভিড, দাবি সমীক্ষায়
দিল্লিতে ৫০০ শতাংশ বেড়েছে কোভিড, দাবি সমীক্ষায়
দিল্লিগে কোভিড বাড়ছে দ্রুতগতিতে৷ সম্প্রতি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল দিল্লওতে ৫০ শতাংশ বেড়েছে কোভিড আইসোলেশন। এবার সমীক্ষায় দাবি করা হল, দিল্লিতে কোভিড বেড়েছে ৫০০ শতাংশ৷ দিল্লি-এনসিআর-এর প্রায় ১৯ শতাংশ বাসিন্দা একটি সমীক্ষায় প্রতিক্রিয়া দিয়েচ্ছেন যে তাদের ঘনিষ্ঠ নেটওয়ার্কে এক বা একাধিক ব্যক্তি রয়েছেন যাঁরা গত ১৫ দিনে কোভিড-এ আক্রান্ত হয়েছেন। গত ১৫ দিনে ৫০০ শতাংশের বেশি কোভিড বৃদ্ধি চিহ্নিত হয়েছে দিল্লিতে৷ দিল্লির একটি সংস্থা এই সমীক্ষাটি করেছে বলে জানানো হয়েছে। সমীক্ষাটিতে দিল্লি এবং এনসিআর-এর সমস্ত জেলায় অবস্থিত ১১৭৪৩ জন বাসিন্দার কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।

সমীক্ষায় প্রত্যেক ব্যক্তিকে জিজ্ঞেস করা হয়েছিল, 'দিল্লি-এনসিআর-এ আপনার ঘনিষ্ঠ সামাজিক নেটওয়ার্কে (পরিবার, বন্ধু, প্রতিবেশী, সহকর্মী) কতজন ব্যক্তি (শিশু সহ) আছে যারা গত ১৫ দিনে কোভিড পজিটিভ হয়েছেন? উত্তরদাতাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠতায় ৭০ শতাংশ, বলেছেন গত ১৫ দিনে তাদের পরিচিত কেউ কোভিডে আক্রানৃত হননি। ১১ শতাংশ বলেছেন তাদের পরিচিতদের ১ বা ২ জন শেষ ১৫ দিনে কোভিড আক্রান্ত হয়েছে। আট শতাংশ বলেছেন কোভিড পজিটিভ হওয়া পরিচিতদের সংখ্যা ৩ থেকে ৫ এবং অন্য ১১ শতাংশ এ বিষয়ে কিছু বলতে পারেননি৷
এপ্রিলের শুরুতে এই ফার্মটি একই প্রশ্ন জিজ্ঞাসা করেছিল তখন মাত্র তিন শতাংশ বাসিন্দার কাছ থেকে উত্তর এসেছিল যে তাদের পরিচিতদের মধ্যে কেউ শেষ ১৫ দিনে কোভিড সংক্রমিত হয়েছে৷ সমীক্ষায় দেখানোড চেষ্টা করা হয়েছে যে দিল্লিতে কোভিড-এর ক্ষেত্রে আকস্মিকভাবে বৃদ্ধি পেয়েছে। শনিবার দিল্লিতে ৪৬১ টি নতুন কোভিড -১৯ কেস রেকর্ড করা হয়েছে, যাদের পরীক্ষা করা হয়েছিল তাদের মধ্যে ৫.৩৩ শতাংশ পজিটিভ এসেছে। এদিন দিল্লিতে কোভিডে দুজনের মৃত্যু হয়েছে৷ সমীক্ষাকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে উত্তরদাতাদের প্রায় ৬৭ শতাংশ পুরুষ এবং ৩৪ শতাংশ মহিলা।












Click it and Unblock the Notifications