ভারতে ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ, দৈনিক সংক্রমণ ১১ হাজার ছাড়াল, চিন্তা বাড়ছে দেশবাসীর
এপ্রিল মাস পড়তেই ফের মাথা চাড়া দিয়েছে করোনা ভাইরাস। হুহু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে লাগামহীনভাবে বাড়ছে সক্রিয় কেসের সংখ্যা। দৈনিক সংক্রমণ দেখে ভয় পেয়ে যাচ্ছেন ভারতবাসী। একদিনে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১১ হাজার ১০৯ জন। লাগামহীনভাবে বাড়ছে সক্রিয় কেসের সংখ্যা। সেই সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ৬২২ জন।

নতুন করে কত জন করোনা আক্রান্ত হয়েছেন
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য থেকে জানা গিয়েছে, সাত মাসের মধ্যে শুক্রবার সব থেকে বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। সক্রিয় কেসের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার ৬২২ জন। করোনা আক্রান্তের সংখ্যা দেখে উদ্বেগ বাড়ছে দেশবাসীর।

বাড়ছে ইতিবাচকতার হারও
ঊর্ধ্বমুখী হচ্ছে দৈনিক ইতিবাচকতার হারও। ৫.১ শতাংশ বেড়েছে। যেখানে সাপ্তাহিক ইতিবাচকতার হার ছিল ৪.২৯ শতাংশ। তবে করোনা গ্রাফ বাড়ার মাঝেও কিন্তু একটু স্বস্তি মিলছে আমজনতার, কারণ কোভিড থেকে সুস্থ হয়েছেন অনেক রোগীই। সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৪২ লক্ষ ১৬ হাজার ৫৮৩ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৯ জনের। মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৫ লক্ষ ৩১ হাজার ৬৪ জন।

দিল্লি ও মুম্বইতে বাড়ছে করোনা গ্রাফ
গত একদিনে নতুন করে ৪৭৬ জন করোনা টিকা নিয়েছেন। দেশব্যাপী মোট ২২০ কোটি ৬৬ লক্ষ ২৫ হাজার ১২০ জনের করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে। লাগামহীন হয়ে পড়ছে রাজধানী দিল্লি ও মুম্বইয়ে করোনা গ্রাফ। ভয় পাচ্ছেন সেখানকার বাসিন্দারা। তবে কী পুরানো পরিস্থিতিতে ফিরছে ভারত।

মৃতের সংখ্যা কত
বৃহস্পতিবার মুম্বইয়ে নতুন করে ২৭৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১,৫৯,৮১৯ জন। সেখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৭৫২ জন। বুধবারও কিন্তু করোনা গ্রাফ অনেকটাই ঊর্ধ্বমুখী ছিল, বাড়ছে সক্রিয় কেসের সংখ্যা।

মাস্ক বাধ্যতামূলক
রাজধানী দিল্লিতে হুহু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দিল্লিতে বৃহস্পতিবার করোনার ইতিবাচকতার হার বেড়ে দাঁড়িয়েছে ২৭.৭৭ শতাংশ। সেখানে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫২৭ জন। দিল্লির এইমস থেকে আজ হাসপাতাল কর্মীদের মাস্ক বাধ্যতামূলক করেছে। তারা ফেস মাস্ক বা সার্জিক্যাল মাস্ক ব্যবহার করতে পারেন। সব জায়গার কর্মক্ষেত্র পরিষ্কার পরিচ্ছন রাখতে হবে। সেই সঙ্গে ঘন ঘন স্যানিটাইজ করতে হবে।












Click it and Unblock the Notifications