৩০শে সেপ্টেম্বরেই রায় বাবরি ধ্বংস মামলার, আদৌও কি শাস্তির কোপে পড়বেন আদবানিরা?

৩০শে সেপ্টেম্বরেই রায় বাবরি ধ্বংস মামলার, আদৌও কি শাস্তির কোপে পড়বেন আদবানিরা?

গতবছরই বিতর্কিত অযোধ্যা জমি মামলার রায় দেয় সুপ্রিম কোর্ট। বিতর্কিত এলাকায় রাম মন্দির তৈরির পক্ষে রায় দান করেন সুপ্রিম কোর্টে তদানন্তীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। এরপরেই গত অগাস্টে মহাসমারোহে অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় দিতে চলেছে আদালত।

৩০ সেপ্টেম্বরের মধ্যে বাবরি ধ্বংস মামলার রায়

৩০ সেপ্টেম্বরের মধ্যে বাবরি ধ্বংস মামলার রায়

সূত্রের খবর, সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিয়েই ৩০ সেপ্টেম্বরের মধ্যে বাবরি ধ্বংস মামলার রায় ঘোষণা করবে বিশেষ সিবিআই কোর্ট। এদিন একথা পাকাপাকি ভাবে জানান বিচারক সুরেন্দ্র কুমার যাদব। যার ফলে ওইদিনই ভাগ্য নির্ধারণ হতে চলেছে প্রাক্তন উপ প্রধানমন্ত্রী লাল কৃষ্ণ আদবানি সহ একাধিক বিজেপি নেতৃত্বের।

১৯৯২ সালের ৬ই ডিসেম্বর গেরুরা শিবিরের রোষানলে পড়ে ভাঙা হয় বাবরি

১৯৯২ সালের ৬ই ডিসেম্বর গেরুরা শিবিরের রোষানলে পড়ে ভাঙা হয় বাবরি

বর্তমানে যেখানে রাম মন্দির তৈরির কাজ চলছে সেখানেই ছিল বাবরি মসজিদ। কিন্তু একাধিক বিতর্ক, ধর্মান্ধতা ও রাজনৈতিক অস্থিরতার শিকার হয় বাবরি। ভাঙা পড়ে ১৯৯২ সালের ৬ই ডিসেম্বর। তারপরেই আদবানি সহ মুরলী মনোহর যোশী, কল্যান সিং, উমা ভারতী সহ বিজেপির একাধিক প্রথমসারির নেতৃত্বর বিরুদ্ধে দায়ের হয় মামলা।

একাধিক বর্ষীয়ান বিজেপি নেতার বিরুদ্ধে মামলা

একাধিক বর্ষীয়ান বিজেপি নেতার বিরুদ্ধে মামলা

এবার প্রায় ৩০ বছরের পুরনো সেই মামলারই খাতা খুলতে চলেছে আদালত। বাবরি ধ্বংসের পর ষড়যন্ত্র ও মসজিদ ধ্বংসে অন্যদের উস্কানি দেওয়ার অভিযোগে প্রায় গেরুয়া শিবিরের ৩২ জন পরিচিত মুখের বিরুদ্ধে মামলা দায়ের হয়। আগামী ৩০শে সেপ্টেম্বর তাদের সকলকেই আদালতে শরীরের হাজিরার নির্দেশ দেন বিচারক।

কি নির্দেশ দিয়েছিল সু্প্রিম কোর্ট ?

কি নির্দেশ দিয়েছিল সু্প্রিম কোর্ট ?

এদিকে গত বছরের জুলাইয়ে বাবরি মামলার রায় আগামী ৯ মাসের মধ্যে শেষ করতে নির্দেশ সিবিআই-র বিশেষ আদালতকে নির্দেশ দেয সুপ্রিম কোর্ট। তারপর থেকেই শুরু হয়ে যায় তৎপরতা। যদিও রায়দানের সময়সীমা এপ্রিলে শেষ হলেও অবশেষে প্রায় ১ বছর পর বাবরি মামলার ধুলো জমা খাতার পাতা খুলতে চেলেছে সুপ্রিম কোর্টের বিশেষ আদালত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+