কোলে শুইয়ে একে অপরকে চুম্বনে মত্ত দম্পতি! ভিডিও ভাইরাল হতে বার্তা দিল মেট্রো
Delhi Metro Viral Video: কখনও রিল তো আবার কখনও চুম্বন! বারবার বিতর্কের মধ্যে পড়তে হয়েছে মেট্রোকে। বিশেষ করে গত কয়েকমাসের মধ্যে দিল্লি মেট্রোর একাধিক ভিডিও ভাইরাল হয়েছে।
যা নিয়ে রীতিমত চিন্তিত দিল্লি মেট্রো রেল কর্পরেশন। আর এই সমস্ত ঘটনায় মেট্রোর তরফে ইতিমধ্যে ফাইং স্কোয়াড ঠন করেছে। প্রত্যেক স্টেশনে এই স্কোয়াড নজরদারি চালায়। কিন্তু এরপরেও বিতর্ক পিছু ছাড়ছে না। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে। আর তা রীতিমত হুলস্থূল ফেলে দিয়েছে। শুধু তাই নয়, প্রশ্নের মুখে পড়েছে মেট্রোও। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে মেট্রোর ম্যানেজমেন্টের দিকে আঙুল তুলছেন ইউজাররা।

কেউ কেউ আবার মজা নিতেও ছাড়ছেন না। দুরন্ত গতিতে শেয়ার হচ্ছে ওই ভিডিও। ভাবছেন তো ঘটনাটি কি? ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবক,যুবতী মেট্রোর একেবারে মেঝেতে বসে একে -অপরকে চুম্বন করছেন। একেবারে কোলে শুইয়ে চলছে চুম্বন। দীর্ঘ সময় ধরে একেবারে লিপলক যুবক-যুবতীদের। মাঝে কিছুটা সময় শান্ত সময় কাটিয়ে ফের একবার চুম্বনে মত্ত হলেন ওই যুবক-যুবতী।
কোনও দিকেই নজর নেই ওই যুবক-যুবতীদের! ভিড়ের মধ্যেই তাঁরা নিজেদের নিয়েই একেবারে ব্যস্ত। আর সেই সুযোগে মেট্রোও থাকা অন্যান্য যাত্রীরা পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করে ফেলেন। আর সোশ্যাল মিডিয়ার যুগে তা আপলোড হতে কতই বা সময় লাগে! আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তা ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। অনেকেই সোশ্যাল মিডিয়াতে দিল্লি মেট্রোকে ট্যাগ করে এই ঘটনার ক্ষোভ উগরে দিয়েছেন।
दिल्ली मेट्रो का नाम बदल के P०rnHub क्यों नहीं रख देते @DCP_DelhiMetro ? pic.twitter.com/dTeyraJaVf
— Dr. Ladla (@SonOfChoudhary) May 9, 2023
যদিও এই ঘটনায় ক্ষুব্ধ দিল্লি মেট্রো কতৃপক্ষ। দিল্লি মেট্রো রেল কর্পরেশনের তরফে এই ধরণের ঘটনা নিয়ে ইতিমধ্যে যাত্রীদের সাবধান করা হয়েছে। এমন ঘটনা চোখে পড়লেই স্থানীয় মেট্রো কর্মী কিংবা CISF-কে জানাতে নির্দেশ মেট্রোর। যাতে দ্রুত পদক্ষেপ নেওয়া যায় সেই কারণে যাত্রীদের বার্তা।
কিন্তু এরপরেও কি থামানো সম্ভব এই ধরণের ঘটনাকে! প্রশ্ন উঠছে। বলে রাখা প্রয়োজন, এর আগে একাধিকবার মেট্রোয় এমন ঘটনা ঘটেছে। এমনকি মেট্রো স্টেশনগুলিতে রিল বানানোটা যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। যদিও এই সমস্ত ঘটনায় সোশ্যাল মিডিয়ার একাংশ মানুষদের মানসিকতা বদলানোর কথা বলছেন।












Click it and Unblock the Notifications