করোনা টিকার প্রথম ডোজ নিলেন প্রধানমন্ত্রী, আজ থেকে শুরু করোনার দ্বিতীয় পর্যায়ের টিকাকরণ

করোনা টিকার প্রথম ডোজ নিলেন প্রধানমন্ত্রী, আজ থেকে শুরু করোনার দ্বিতীয় পর্যায়ের টিকাকরণ

আজ থেকেই শুরু হল করোনা ভাইরাসের টিকাকরণের দ্বিতীয় পর্যায়। আজ থেকেই দেশের ১০,০০০টি সরকারি হাসপাতালে মিলবে বিনামূল্যে করোনা টিকা। ষাটোর্ধ্ব এবং ৪৫ বছরের উর্ধ্বে যাঁদের কো মরবিডিটি রয়েছে তাঁরা এই করোনা ভ্যাকসিন নিতে পারবেন। দেশের ২০,০০০ বেসরকারি হাসপাতালেও মিলবে করো না টিকা। প্রথম ডোজ নিয়ে দেশবাসীকে করোনা টিকা নেওয়ার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

করোনা টিকা নিলেন প্রধানমন্ত্রী

করোনা টিকা নিলেন প্রধানমন্ত্রী

সোমবার সকাল ৬টায় দিল্লির এইমস হাসপাতালে করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত বায়োটেেকর তৈরি কো-ভ্যাক্সিনের প্রথম ডোজ নেন তিনি। সেই ছবি নিজে টুইট করেছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে দেশবাসীকে করোনা টিকা নিতে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের।

 দ্বিতীয় পর্যায়ের টিকাকরণ

দ্বিতীয় পর্যায়ের টিকাকরণ

আজ থেকে গোটা দেশে শুরু প্রথম পর্যায়ের টিকাকরণ কর্মসূচি। ৬০ বছরের উর্ধ্বে যাঁরা রয়েছেন তাঁদের করোনা টিকা দেওয়া হবে। দেশের প্রায় ১০,০০০ সরকারি হাসপাতালে হবে করোনা ভাইরাসের টিকাকরণ। বিনামূল্যে বয়স্কদের টিকা দেওয়া হবে। টিকা নিতে পারবেন ৪৫ বছরের উর্ধ্বের বয়স রয়েছে এমন ব্যক্তিও। কবে তাঁদের কোমবিডিটি থাকতে হবে। কোমরবিডিটি রয়েছে তার প্রমাণ হিসেবে চিকিৎসকের সংশাপত্র প্রয়োজন। ২০,০০০ বেশি বেসরকারি হাসপাতালেও টিকা পাওয়া যাবে। সেক্ষেত্রে টাকা দিয়ে টিকা নিতে পারবেন প্রবীণ ও বয়স্করা। বেসরকারি হাসপাতালে টিকা নিয়ে ২৫০ টাকা খরচ হবে বলে। তার আগে কো-উইন অ্যাপের নাম নথিভুক্ত করতে হবে।

মহারাষ্ট্রে ৮০০০ ছাড়াল করোনা

মহারাষ্ট্রে ৮০০০ ছাড়াল করোনা

এদিকে মহারাষ্ট্রে ফের করোনা সংক্রমণ হু হু করে বাড়তে শুরু করেছে। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করোনা ভাইরাসে মহারাষ্ট্রে সংক্রমিত হয়েছেন ৮০০০ জন। পরিস্থিতি সামাল দিতে মহারাষ্ট্রে হিঙ্গোলিতে নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে। এর আগে মহারাষ্ট্রের যবৎমল ও অমরাবতীতে লকডাউন ঘোষণা করা হয়েছিল। অন্যদিকে তামিলনাড়ুতেও করোনা নিয়ন্ত্রণে একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ৩১ মার্চ পর্যন্ত আন্তর্জাতিক উড়ানে নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে।

বাড়ছে করোনা সংক্রমণ

বাড়ছে করোনা সংক্রমণ

নতুন করে বাড়তে শুরু করেছে গোটা দেশে করোনা সংক্রমণ। ১০ রাজ্যের হঠাৎ করে সংক্রমণ বৃদ্ধি ভাবিয়ে তুলেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে। করোনা বিধি না মানার কারণেই সংক্রমণ বাড়ছে বলে মনে করছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ১০ রাজ্যেই বিশেষজ্ঞ দল পাঠিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+