৩ হাজার পার করল দেশের দৈনিক করোনা সংক্রমণ, মহারাষ্ট্রে চতুর্থ ঢেউয়ের ইঙ্গিত উদ্ধবের

৩ হাজার পার করল দেশের দৈনিক করোনা সংক্রমণ, মহারাষ্ট্রে চতুর্থ ঢেউয়ের ইঙ্গিত উদ্ধবের

৩ হাজার ছাপিয়ে গেল দেশের দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩,৩০৩ জন। রাজধানী দিল্লি ছাড়াও মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে দাবি করেছেন রাজ্যে চতুর্থ ঢেউ ঢুকে পড়েছে। গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করে করোনা টিকাকরণ নিয়ে তৎপরতার নির্দেশ দিয়েছেন।

 মহারাষ্ট্রে চতুর্থ ঢেউয়ের ইঙ্গিত উদ্ধবের

গতকালের চেয়ে আরও বাড়ল দেশের দৈনিক করোনা। ঊর্ধমুখী করোনা আক্রান্তের সংখ্যা। একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩,৩০৩ জন। পজিটিভিিট রেট বেড়েছে ০.৬ শতাংশ। অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৬,৯৮০ জন। দৈনিক পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ০.৬৬ শতাংশ। মহারাষ্ট্রে করোনা ভাইরাসের সংখ্যা অনেকটাই বেড়েছে। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে যে ইঙ্গিত দিয়েছে তাতে শঙ্কার মেঘ ঘনাচ্ছে মহারাষ্ট্রে। তিনি দাবি করেছেন রাজ্যে করোনা ভাইরাসের চতুর্থ ওয়েভ শুরু হয়ে গিয়েছে। মুম্বইয়ে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০০ জন। কেউ মারা না গেলেও মুম্বইয়ে অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৫৬৩ জন।

 মহারাষ্ট্রে চতুর্থ ঢেউয়ের ইঙ্গিত উদ্ধবের

ফেব্রুয়ারি মাসের পর এই প্রথম দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়ল মহারাষ্ট্রে।

গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা পরিস্থিতি নিয়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। সেখানে করোনা টিকাকরণ নিয়ে বার্তা দিয়েছেন তিনি। চতুর্থ ওয়েভের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে দেশ। ওমিক্রনকে হালকা ভাবে নিলে হবে না। করোনা টিকার বুস্টার ডোজের উপরে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে শিশুদের টিকাকরণ সুনিশ্চিত করার জন্যও রাজ্যগুলিতে উদ্যোগী হতে বলেছেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পরেই গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত গোয়ায় মাস্ক ব্যবহারে জোর দিয়েছেন। তিনি বলেছেন গোয়ায় পর্যটকদের ভিড় বেশি। তাই গোয়ার মানুষকে বাইরে বেরোলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি। দিল্লি আগে থেকেই মাস্কের ব্যবহার নিয়ে তৎপর হয়েছে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মাস্ক বিধি কড়া করার জন্য ৫০০ টাকা জরিমানা ধার্য করেছেন। রাজধানী দিল্লিতে এখন মাস্ক ছাড়া বাড়ির বাইরে বের হলে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। মাস্ক বিধি নতুন করে কড়া করা হয়েছে দিল্লি সংলগ্ন উত্তর প্রদেশের জেলা গুলিতে। হরিয়ানাতেও মাস্কের ব্যবহারে জোর দেওয়া হয়েছে। দিল্লিতে মেট্রোয় কোভিড বিধি ঠিক মত মানা হচ্ছে কিনা তা জানতে মেট্রো রেলের প্রধান বিকাশ কুমার নিজে মেট্রো রেল পরিদর্শন করেছেন।

এদিকে এই চতুর্থ ওয়েভের অশনি সংকেতের মাঝেই বেঙ্গালুরুর ইন্ডিয়ান সায়েন্স ইনস্টিটিউটের গবেষকরা একটা আশার খবর শুনিয়েছেন। তাঁরা দাবি করেছেম হাঁপানির ওষুধ করোনা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নিচ্ছে। শরীরে যেসব কোষে করোনা ভাইরাস সংক্রমণ ছড়াতে শুরু করে হাঁপানির ওষুধ সেই সব কোষে করোনার সংক্রমণ ছড়াতে দিচ্ছে না। এদিকে আবার তামিলনাড়ুতে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। তামিলনাড়ুতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৭ জন। হরিয়ানাতেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মুখ্যমন্ত্রী খট্টর দাবি করেছেন যাঁরা গুরুগ্রাম, ফরিদাবাদ থেকে যাঁরা আসছেন তাঁদের শরীরেই বেশি করোনা সংক্রমণ পাওয়া যাচ্ছে। এই নিয়ে আগেও দিল্লি সরকারের সঙ্গে হরিয়ানা সরকারের বিরোধ তৈরি হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+