আরও বাড়ছে উদ্বেগ! দেশ জুড়ে করোনা আক্রান্ত প্রায় দেড় হাজার চিকিৎসক, মৃত ৯৯

আরও বাড়ছে উদ্বেগ! দেশ জুড়ে করোনা আক্রান্ত প্রায় দেড় হাজার চিকিৎসক, মৃত ৯৯

গোটা দেশে ক্রমেই বাড়ছে করোনা উদ্বেগ। ইতিমধ্যেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১০ লক্ষের খুব কাছাকাছি চলে গেছে। দৈনিক আক্রান্তের সংখ্যা, দৈনিক মৃত্যু ও সংকটজনক রোগীর তালিকায় চলতি সপ্তাহেই গোটা বিশ্বে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। প্রত্যহ আক্রান্তের সংখ্যাও ৩০ হাজারের গণ্ডি পার করছে। এমতাবস্থায় অবস্থায় সামনের সারিতে থেকে করোনা বিরুদ্ধে লড়াইয়ে সাধারণ মানুষকে ভরসা যোগাচ্ছেন চিকিৎসক থেক স্বাস্থ্য কর্মী প্রত্যেকেই। কিন্তু বর্তমানে দেশে যে ভাবে একের পর এক চিকিৎসক করোনা আক্রান্ত হচ্ছেন তাতে উদ্বেগ ক্রমেই বাড়ছে।

আরও বাড়ছে উদ্বেগ! দেশ জুড়ে করোনা আক্রান্ত প্রায় দেড় হাজার চিকিৎসক, মৃত ৯৯

ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ) বলেছে এখনও পর্যন্ত দেশে কমপক্ষে ৯৯ জন চিকিৎসক করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। পাশাপাশি ১৩০০-র বেশি চিকিৎসক এই প্রাণঘাতী ভাইরাসের দ্বার সংক্রামিত হয়েছেন। সর্বাধিক ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্র। এই মুহূর্তে করোনা আক্রান্ত হয়ে দেশে চিকিৎসকদের মৃত্যুর হার ৮ শতাংশের কাছাকাছি। মহারাষ্ট্রে এই হার ২০ শতাংশ।

আইএমএ-র তথ্যে দেখা যাচ্ছে করোনা শিকার হয়ে যে সমস্ত চিকিত্সকেরা মারা গেছেন তাদের মধ্যে ৭৩ জনের বয় ৫০-র অধিক। ৩৫ থেকে ৫০ বছরের মধ্যে রয়েছেন ১৯ জন চিকিৎসক। একইসাথে ৭ জন ৩৫ বছরের কম বয়সী চিকিৎসক করোনা সংক্রমণের কারণে মৃত্যুবরণ করেছেন। ইতিমধ্যে ডাক্তার ও স্বাস্থ্য কর্মীদের করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের কারণে লাল সতর্কতাও জারি করেছে আইএমএ। এই মূহূর্তে যে কোনও হাসপাতালের অপারেশন থিয়েটার, লেবার রুম, গবেষণাগার, আইসিইউ, আইটিইউ-এ সংক্রমণ এড়াতে আরও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বাড়তি পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দেওয়ার কথা বলতে দেখা যায় আইএমএ-র সেক্রেটারি জেনারেল ডাঃ আরভি আসকোণকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+