করোনা ভাইরাস: পরিযায়ী শ্রমিকদের বাসে করে ফেরানোর বিরোধিতায় সাতটি রাজ্যের সরকার

দেশজুড়ে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে-ছিটিয়ে থাকা লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিককে নিজেদের রাজ্যে পাঠানোর পরিকল্পনা করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এবং এই লকডাউনের মধ্যে তাদের বাসে করে বাড়ি পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। তবে বেশ কিছু রাজ্য কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতা রয়েছে। তাদের দাবি, বাসে করে বাড়ি পৌঁছতে গেলে কোনও কোনও ক্ষেত্রে মাসখানেক লেগে যেতে পারে। ফলে কেন্দ্রে উচিত অবিলম্বে বিশেষ ট্রেনের ব্যবস্থা করে এই পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার ব্যবস্থা করা।

শ্রমিকদের বাসে করে ফেরানোর বিরোধিতায় সাতটি রাজ্যের সরকার

দেশজুড়ে লকডাউন শেষ হওয়ার আগে কেন্দ্র সরকার বিভিন্ন রাজ্যে আটকে থাকা শ্রমিকদের বাড়ি ফেরাতে উদ্যোগী হয়েছে। তবে এই বিষয়ে সরাসরি আপত্তি জানিয়েছে কেরল, তেলাঙ্গানা, তামিলনাড়ু, মহারাষ্ট্র, রাজস্থান, পাঞ্জাব ও বিহারের মতো রাজ্য। তাদের দাবি, শ্রমিকদের বাসে করে নিজেদের ঘরে ফেরার পরিকল্পনা মোটেও বাস্তবসম্মত নয়।

ক্যাবিনেট সচিব ও রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে সরকারের যে আলোচনা হয় সেখানেই বিষয়টি উঠে এসেছে। কেরল সরকার সর্বপ্রথম এই বিষয়ে নিজেদের বিরোধী অবস্থানের কথা জানায় এবং বিশেষ ট্রেনের ব্যবস্থা করতে বলে। যে দাবিকে বাকী রাজ্যগুলি সমর্থন জানিয়েছে।

দক্ষিণের রাজ্য কেরল হোক অথবা উত্তরের রাজ্য পাঞ্জাব - সব জায়গাতেই সিংহভাগ শ্রমিক বিহার, ঝাড়খণ্ড, ছত্রিশগড়, অথবা পশ্চিমবঙ্গের বাসিন্দা। সেখান থেকে তাদের নিজেদের রাজ্যের ফেরাতে হলে অন্তত চার থেকে পাঁচ দিন লাগবে। এবং এভাবে আরও সংক্রমণের ভয় থাকে। আর সে কথা কেন্দ্রকে মনে করিয়েই বাসে করে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার পরিকল্পনার বিরোধিতা করেছে বিভিন্ন রাজ্যের সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+