দেশে করোনা থেকে সুস্থতার হার ২৫ শতাংশ, আক্রান্ত বেড়ে ৩৩০৫০

দেশে করোনায় ক্রমেই আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। তবে এরই মধ্যে এদিন কেন্দ্রের তরফে ভালো খবর প্রকাশ করা হল। কেন্দ্রের তরফে জানানো হয় যে ১৪ দিন আগের থেকে দেশে করোনামুক্ত হওয়ার হার বেড়েছে। বর্তমানে করোনা রোগীদের সুস্থ হওয়ার হার ২৫.১৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় কতজন মারা গেছেন দেশে?

গত ২৪ ঘণ্টায় কতজন মারা গেছেন দেশে?

তবে গত ১ দিনের তুলনায় এদিন ভারতে ২৪ ঘণ্টার হিসাবে করোনায় মৃতের সংখ্যা কম। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ১৭১৮ জনের দেহে মিলেছে করোনার চিহ্ন। গত কয়েক সপ্তাহে প্রায় প্রতিদিনই হাজার ছাপিয়ে যাচ্ছে নতুন করে করোনা আক্রান্তদের সংখ্যা। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে ৬৭ জনের মৃত্যু হয়েছে করোনার জেরে।

ভারতে সুস্থতার হার কত?

ভারতে সুস্থতার হার কত?

ভারতে করোনা আক্রান্তদের সুস্থ হওয়ার বা হাসপাতাল থেকে বাড়ি ফেরার হার বেড়ে হয়েছে ২৫.১৯ শতাংশ, ১৪ দিন আগের ১৩ শতাংশের তুলনায় এই হার ভাল উন্নতি বলে বৃহস্পতিবার জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। সরকারি আধিকারিকরা জানিয়েছেন, মোট ৮,৩২৪ জনকে সুস্থ করে তোলা গিয়েছে। এখনও পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩৩,০৫০ জন, তারমধ্যে রয়েছে ১,০৭৪ জনের মৃত্যু।

ভারতে এপর্যন্ত ৮৩২৫ জন সুস্থ হয়ে উঠেছেন

ভারতে এপর্যন্ত ৮৩২৫ জন সুস্থ হয়ে উঠেছেন

বিশ্ব জুড়ে আগের থেকে করোনায় সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা বেড়েছে। এদিকে, ভারতে এপর্যন্ত ৮৩২৫ জন সুস্থ হয়ে উঠেছেন বলে খবর। তবে মোট মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ১০৭৪ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩৩ হাজারের কিছু বেশি। মহারাষ্ট্র, গুজরাতের মতো বাণিজ্যিক এলাকায় প্রবলভাবে আক্রান্ত হয়েছেন মানুষ।

ভারতে কম মৃত্যুর হারের কারণ

ভারতে কম মৃত্যুর হারের কারণ

এদিকে বিশেষজ্ঞদের মতে, ভারতে মৃত্যুর হারে কমতির কারণ, ভারতে যুবকদের হার বেশি। ভারতের জনসংখ্যায় যুব জনজাতির হার বেশি থাকায় মৃত্যুর হারে কমতি দেখা গিয়েছে। যার ফলে আক্রান্ত ৩০ হাজার পার করলেও ভারতে মৃত্যু ১০০০ ছাড়িয়ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+