করোনা ভাইরাসের আতঙ্ক, ভারত–ইউরোপ সামিটে যোগ দেবেন না মোদী
করোনা ভাইরাসের আতঙ্ক, ভারত–ইউরোপ সামিটে যোগ দেবেন না মোদী
বেলজিয়ামের রাধজানী ব্রাসেলসে আয়োজিত ভারত–ইউরোপ সামিট স্থগিত রাখা হয়েছে করোনা ভাইরাসের প্রকোপের জন্য। এই সামিটে যোগ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিন্তু তিনি তাঁর সফর বাতিল করেছেন বলে বৃহস্পতিবার জানিয়েছে বিদেশ মন্ত্রক (এমইএ)।

করোনা আতঙ্কে এখন বিদেশ সফর ঠিক নয় মোদীর
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রভীশ কুমার সাংবাদিক সম্মেলনে বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু এই মুহূর্তে বিদেশ সফরে যাওয়া উচিত নয় বলেই মনে করছে স্বাস্থ্যমন্ত্রক। তাই এটা ঠিক করা হয়েছে, এই মুহূর্তে এই বৈঠক হচ্ছে না। পরবর্তীকালে আলোচনার মাধ্যমে অন্য কোনও একটা দিন ঠিক করা হবে বৈঠকের জন্য।' তিনি আরও বলেন, ‘এই বৈঠক বাতিলের সিদ্ধান্ত ভারত ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ আলোচনার মাধ্যমেই নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে সমানভাবে উদ্বিগ্ন ভারত ও ইউরোপীয় ইউনিয়ন। করোনা ভাইরাস মোকাবিলা করার ক্ষেত্রে সবরকমভাবে তৎপর আছি আমরা'।

ইউরোপীয় ইউনিয়নের দুই কর্মীর শরীরে করোনা ভাইরাস
বুধবার জানা যায়, বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নে কর্মরত অন্তত দু'জনের শরীরে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া গিয়েছে। তাদের চিকিৎসা শুরু হয়েছে। দু'জনের মধ্যে একজন ২৩ ফেব্রুয়ারি ইতালি থেকে ফিরেছিলেন। তাঁর থেকেই অন্যজনের শরীরে এই জীবাণু ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে। দ্বিতীয় আক্রান্ত ইউরোপিয়ান কাউন্সিলে কাজ করেন বলে জানা গিয়েছে।

ইউরোপীয় ইউনিয়নে সব বৈঠক বাতিল
ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, ১৩ মার্চ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের হেডকোয়ার্টারে কোনও রকমের বৈঠক হবে না। এছাড়া ব্রাসেলসের বেশিরভাগ সরকারি অফিসের মধ্যে ও বাইরে জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে ব্রাসেলসের পার্লামেন্ট। মানুষকে যত বেশি সম্ভব বাড়ির ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications