ফের পরিযায়ী শ্রমিকদের জমায়েত দেশের এক রেড জোন-এ! উদ্বেগ, আশঙ্কা শুরু
ফের পরিযায়ী শ্রমিকদের জমায়েত দেশের এক রেড জোন-এ! উদ্বেগ, আশঙ্কা শুরু
দিল্লি,মুম্বইয়ের পর এবার আরও এক প্রথম সারির শহরে পরিযায়ী শ্রমিকদের একই রকমের ভিড় নজর কাড়ছে। এদিন দেশের প্রযুক্তিনগরী বেঙ্গালুরুর ম্যাজেস্টিক বাসস্ট্যান্ডে প্রায় কয়েক হাজার পরিযায়ী শ্রমিককে ভিড় করে আসতে দেখা যায়। তাঁদের ঘরে ফেরার আয়োজন সরকার করতেই এই ভিড় নজর কাড়ে বেঙ্গালুরুতে।

কর্ণাটক সরকার বিভিন্ন বাসের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের ঘরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এর জেরে রেড জোনে থাকা বেঙ্গালুরু শহরের সবচেয়ে বড় বাসস্ট্যান্ড ম্যাজেস্টিকে বড় সর জমায়েত দেখা যায় শ্রমিকদের। অনেকেই ২০ থেকে ২৫ কিলোমিটার পথ হেঁটে সেখানে জমায়েত হন কেবলমাত্র ঘরে ফেরার লক্ষ্যে।
যদিও কর্ণাটকের ইয়েদুরপ্পা সরকার সাফ জানায় যে, পরিযায়ী শ্রমিকরা যেন কর্ণাটক না ছেড়ে যান। কারণ, কয়েকদিনের মাথাকেই শহরে অর্থনৈতিক কর্মপ্রক্রিয়া শুরু হবে। যদিও সেকথা কানে নেননি অনেকেই। শুধু বাস নয়, ট্রেন স্টেশনেও প্রবেশের চেষ্টা করেন শ্রমিকরা। যদিও তাঁদের আটকে দেন রেল অফিসাররা। এদিকে, রবিবার , 'ওয়ান ডে ওয়ান ওয়ে' পরিষেবার মাধ্যমে কর্ণাটকে যাঁরা আটকে রয়েছেন সেই সমস্ত শ্রমিক, তীর্থযাত্রী, পড়ুয়াদের রাজ্যের মধ্যে যাতায়াতের ছাড় দেয় ইয়েদুরাপ্পা সরকার।












Click it and Unblock the Notifications