করোনা সংক্রমণে সুনামি আসবে বিশ্বে, সত্যি হল হু-র সতর্কবার্তা, নতুন করে আক্রান্ত ১৮ লক্ষের বেশি

করোনা সংক্রমণে সুনামি আসবে বিশ্বে, সত্যি হল হু-র সতর্কবার্তা, নতুন করে আক্রান্তের সংখ্যা ১৮ লক্ষ পার করে গিয়েছে

২০২১সালে বিশ্বে নতুন করে করোনা সংক্রমণ সুনামির মত আছড়ে পড়বে। সতর্ক করেছিল হু। বছরের শেষদিনের আগেই সেই সংখ্যাটা ১৮ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। করোনা সংক্রমণে গোটা বিশ্বে ১৮ লক্ষেরও বেশি মানুষের নতুন হয়েছে। ওমিক্রন সংক্রমণকেও হালকা ভাবে নিতে নারাজ হু। এই নিয়ে বিশ্বের সব দেশকেই সতর্ক করেছে হু। ওমিক্রন সংক্রমণ থাবা বসিয়েছে বিশ্বের একাধিক দেশে। নতুন সংক্রমণের নিরিখে ভারত রয়েছে তৃতীয় স্থানে।

রেকর্ড নতুন সংক্রমণ

রেকর্ড নতুন সংক্রমণ

ওমিক্রন ভ্যারিয়েন্টকে হালকা ভাবে নেওয়া নিয়ে সতর্ক করেছিলেন হু-র গবেষকরা। সেটাই সত্যি হল। গতকালই গোটা বিশ্বে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ ১৮ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। একাধিক দেশে নতুন করে বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসের সংক্রমিতের সংখ্যা। সবই যে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণে তা নয়। কারণ ভারতে পাল্লা দিয়ে বাড়ছে এমনি করোনা ভাইরাসের সংক্রমণ এবং ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ। ইতিমধ্যেই ব্রিটেন এবং আমেরিকাতেও ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ বা়়তে শুরু করেছে।

শীর্ষে আমেরিকা

শীর্ষে আমেরিকা

নতুন করে করোনা সংক্রমণের শীর্ষে রয়েছে আমেরিকা। আমেরিকায় গতকালই ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ ৫ লক্ষ পার করে গিয়েছে। তারপরেই রয়েছে ফ্রান্স। সেখানে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ ২ লক্ষ পার করে গিয়ছে। প্রথম দফায় করোনা ভাইরাসের সংক্রমণেও শীর্ষে ছিল আমেরিকা। ফ্রান্সেও করোনা সংক্রমণ সেকেন্ড ওয়েভে ভয়াবহ আকার নিয়েছিল। তৃতীয় স্থানে রয়েছে ব্রিটেন। ব্রিটেনেও নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ প্রায় ২ লক্ষ ছুঁই ছুঁই। ভারতে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ১৬ হাজার পার করে গিয়েছে।

করোনা সংক্রমণে মৃত্যুও বাড়ছে

করোনা সংক্রমণে মৃত্যুও বাড়ছে

করোনা সংক্রমণের মৃত্যুর সংখ্যাও দেশে বাড়তে শুরু করে দিয়েছে। বিশ্বে মোট নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ছাড়িয়ে গিয়েছে। এক্ষেত্রেও শীর্ষে রয়েছে আমেরিকা। সেখানে নতুন করে করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা ১৩০০ পার করে গিয়েছে। তারপরেই রয়েছে ব্রিটেন। েসখানে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ৩৩২। জার্মানিতে আবার করোনা সংক্রমণের সংখ্যা ফ্রান্সের থেকে বেশি হয়ে গিয়েছে। সেখানে ৩৭৯ জন করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন।

ওমিক্রন আতঙ্ক

ওমিক্রন আতঙ্ক

গোটা বিশ্বে করোনা সংক্রমণের নতুন ভ্যারিয়েন্ট ভয়াবহ আকার নিেয়ছে। ডেল্টার পরেই থাবা বসিয়েছে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ। ডেল্টা ভ্যারিয়েন্টের থাবা ২০২০ সালের প্রথম থেকে গোটা বিশ্বকে কাঁপিয়েছে। অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণের কারণে। যদিও পরে সেটা কমে গিয়েছিল। কিন্তু দক্ষিণ আফ্রিকায় নতুন এক ভ্যারিয়েন্টের সংক্রমণ থাবা বসিয়েছে। যার নাম ওমিক্রন ভ্যারিয়েন্ট। গবেষকরা জানিয়েছেন ডেল্টার মত ভয়াবহ নয় ওমিক্রন ভ্যারিয়েন্ট। তবে ডেল্টার চেয়ে কয়েকগুণ বেশি সংক্রামক।

ভারতে ওমিক্রন

ভারতে ওমিক্রন

ভারতেও থাবা বসিেয়ছে ওমিক্রন ভ্যারিয়েন্ট। নভেম্বর মাসে প্রথম ভারতে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ ধরা পড়ে। সেটা এক মাসের মধ্যে ১ হাজার ছাড়িয়ে গিয়েছে। ইতিমধ্যেই ভারতে পর পর ২ দিন ওমিক্রন সংক্রমণে ২ জনের মৃত্যু হয়েছে। প্রথম দিকে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ রুখতে সবরকম চেষ্টা চালিয়েছে মোদী সরকার। কিন্তু সামলে ওঠার আগেই ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ গোটা দেশে ছড়িয়ে পড়েছে। এবং সেটা উত্তরোত্তর বাড়ছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+