ভারতে করোনা সংক্রামিত ৪০০০ জনের মধ্যে একা দিল্লিতে আক্রান্ত ৫০৩ জন
করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা ভারতে ১০০ অতিক্রম করল। সংক্রমণের সংখ্যাও ক্রমশ বাড়ছে। এদিকে এগিেয় আসছে লকডাউনের সময় শেষের দিনও।
করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা ভারতে ১০০ অতিক্রম করল। সংক্রমণের সংখ্যাও ক্রমশ বাড়ছে। এদিকে এগিেয় আসছে লকডাউনের সময় শেষের দিনও। পরিস্থিতিত যে সুবিধের নয় সেটা আন্দাজ করা যাচ্ছে। নিজামউদ্দিনের জমাত জমায়েতের পর সংক্রমণের সংখ্যা দিল্লিতে হঠাৎ করে বেড়ে গিয়েছে। প্রায় ৫০৩ জন নতুন করে সংক্রামিত হয়েছেন দিল্লিতে। গোটা দেশে সংক্রামিত ৪০০০ জন।

দিল্লিতে বাড়ছে সংক্রমণ
লকডাউনের বারোতম দিনে দিল্লিতে নতুন করে করোনা ভাইরাসে সংক্রামিত ৫১৪ জন। নিজামউদ্দিনের কারণে দিল্লিতে সংক্রমণ দ্বিগুণ হারে বেড়েছে। একদিনে ৮০০ জনেরও বেশি ব্যক্তির শরীরে করোনা সংক্রমণ হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। নিজামউদ্দিনের তাবলিঘি জামাতের অনুষ্ঠানের পর এক ধাক্কায় দিল্লিতে করোনা সংক্রমণ ৫০৩-এ পৌঁছে গিয়েছে। মৃত্যু হয়েছে ৭ জনের।

মৃত্যু ১০০ ছাড়াল
ভারতে করোনা সংক্রমণে মৃত্যু ১০০ অতিক্রম করল। তার মধ্যে দিল্লিতে মারা গিয়েছে ৭ জন। এছাড়া অন্যান্য রাজ্য রয়েছে। দিল্লিতে সংক্রমণের সংখ্যা বাড়তে শুরু করেছে। এক ধাক্কায় করোনা সংক্রমণ বেড়ে ৫০৩-এ পৌঁছে গিয়েছে। নিজামউদ্দিনের গোটা এলাকা আইসোলেশনে রাখা হয়েছে। নিজাম উদ্দিনে তাবলিঘি জামাতের জমায়েতে প্রায় ২০০০ জন বিদেশি যোগ দিয়েছিলেন। তারপরেই সংক্রমণ ছড়াতে শুরু করে। উদ্যোক্তাদের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ রয়েছে।

করোনা সংক্রমণ বাড়ছে
নিজামউদ্দিনের ঘটনার পর করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে চলেছে েদশে। তার সঙ্গে বাড়ছে মৃত্যুর হারও। এদিকে তাবলিঘি জামাতের কর্মকর্তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিস। তাবলিঘি জামাতের সদর দফতরে আজ তদন্ত গিেয়ছে দিল্লি পুলিসের ক্রাইম ব্রাঞ্চ।












Click it and Unblock the Notifications