করোনা সংক্রমণে ৬২ লক্ষের গণ্ডি পেরোল ভারত, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮০,৪৭২

করোনা সংক্রমণে ৬২ লক্ষের গণ্ডি পেরোল ভারত, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮০,৪৭২

করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে দেশে। করোনা সংক্রমণে ৬২ লক্ষের গণ্ডি পেরোল ভারত। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৮০,৮৭২ জন। মারা গিয়েছেন ১১৭৯ জন। দেশে মোট মৃতের সংখ্যা প্রায় ১ লক্ষ ছুঁই ছুঁই। এদিকে ১ অক্টোবর থেকে গোটা দেশে শুরু হচ্ছে আনলক ৫। আরও একাধিক জিনিসে ছাড় ঘোষণা করতে চলেছে মোদী সরকার।

৬২ লক্ষের গণ্ডি পেরোল ভারত

৬২ লক্ষের গণ্ডি পেরোল ভারত

করোনা ভাইরাসের সংক্রমণে ৬২ লক্ষের গোণ্ডি পেরোল ভারত। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬২,২৫,৭৬৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮০,৪৭২ জন। অ্যাক্টির রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯,৪০,৪৪১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিেয়ছেন ৫১,৮৭,৮২৬ জন।

 করোনায় মৃত্যু ১ লক্ষ ছুঁই ছুঁই

করোনায় মৃত্যু ১ লক্ষ ছুঁই ছুঁই

করোনা ভাইরাসের সংক্রমণে দেশে বাড়ছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশে মারা গিয়েছেন ১,১৭৯ জন। দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৭,৪৯৭ জন। করোনা সংক্রমণে মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে ৫ রাজ্য। তারমধ্যে মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশ, দিল্লি ও উত্তর প্রদেশ রয়েছে।

লকডাউনের পথে তামিলনাড়ু

লকডাউনের পথে তামিলনাড়ু

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ফের লকডাউনের পথে হাঁটল তামিলনাড়ু।৩১ অক্টোবর পর্যন্ত তামিলনাড়ুতে লকডাউন ঘোষণা করা হয়েছে। তবে বেশ কিছু জিনিসে ছাড় দেওয়া হয়েছে। কন্টেইনমেন্ট জোনের ভিত্তিতে লকডাউনের বিধিনিষেধ আরোপ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী পালানিস্বামী।

 আনলক ৫

আনলক ৫

১ অক্টোবর থেকে গোটা দেশে শুরু হচ্ছে আনলক ৫। সিনেমা হল, পর্যটটন সহ একাধিক ক্ষেত্রে ছাড় ঘোষণা করা হবে। আজই এই নিয়ে গাইডলাইন প্রকাশ করতে পারে কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রক। তবে স্কুল কলেজ এখনও বন্ধ থাকছে বলে জানানো হয়েছে। স্কুলে নির্দিষ্ট সংখ্যক ক্লাসের অনুমতি দেওয়া হয়েছে। নভেম্বর থেকে কলেজ গুলিতে ক্লাস শুরু হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+