করোনা যুদ্ধে সাফল্যের আলো দেখছে ভারত! লকডাউনে ৫৯ টি জেলা থেকে কোন সুখবর

করোনা যুদ্ধে সাফল্যের আলো দেখছে ভারত! লকডাউনে ৫৯ টি জেলা থেকে কোন সুখবর

করোনার জেরে দেশে ২১ দিনের লকডাউনের প্রভাব পড়তে শুরু করেছে ভারতে। ধীরে ধীরে উত্তাল পরিস্থিতি খানিকটা স্তিমিত হওয়ার দিকে যাচ্ছে করোনাকে ঘিরে। অন্তত স্বাস্থ্যমন্ত্রকের তরফে এদিন এমনই বার্তা এসেছে। যে সমস্ত রাজ্যে করোনার ঘটনা মুহূর্তে দ্বিগুণ হচ্ছিল, সেখানে ধীরে ধীরে দ্বিগুন হওয়ার দ্রুততা নামছে।

 ৫৯ জেলা থেকে কোন বার্তা

৫৯ জেলা থেকে কোন বার্তা

এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশের ৫৯ টি জেলায় গত ১৪ দিনে একটিও করোনা ভাইরাসের খবর মেলেনি। যা লকডাউনের মধ্যে একটি অত্যন্ত ইতিবাচক দিক। আর এই পরিসংখ্যানকে সামনে রেখেই এবার করোনা যুদ্ধে আশার আলো দেখতে শুরু করেছে দেশ।

 সবচেয়ে ভালো পরিস্থিতি কেরল, ওড়িশায়

সবচেয়ে ভালো পরিস্থিতি কেরল, ওড়িশায়

কেরল ও ওড়িশা করোনা মোকাবিলায় ব্যাপক ভালো ফল পাচ্ছে। দুটি রাজ্যের সঠিক পথের লড়াই পরিসংখ্যানেও প্রকাশিত হচ্ছে। কেরলে ৭২.২ দিনে করোনার আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে, অন্যদিকে ওড়িশায় ৩৯.৮ দিনে করোনা আক্রান্তের সংখ্যআ দ্বিগুণ হচ্ছে। উল্লখ্য, এর আগে, ফনীর মতো সুপার সাইক্লোন মোকাবিলাতেও ওড়িশা চরম ভালো কর্মপ্রক্রিয়া চালিয়েছিল। যা বিশ্বের কুর্নিশ কুড়িয়েছে।

 গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ভারতে

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ভারতে

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১৫৫৩ জন। যার হাত ধরে ভারতে আপাতত ১৭ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত। ১৭, ২৬৫ জন এই মুহূর্তে ভারতে করোনা আক্রান্ত বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+