করোনা ভাইরাস মাস্ক, টাকার নোটে কতদিন বেঁচে থাকে! নতুন গবেষণা কোন সাবধান বাণী দিচ্ছে

করোনা ভাইরাস মাস্ক, টাকার নোটে কতদিন বেঁচে থাকে! নতুন গবেষণা কোন সাবধান বাণী দিচ্ছে

করোনা ভাইরাস থেকে দূরে থাকতে সাধারণ মানুষ একের পর এক পন্থা অবলম্বন করছেন। কখনও মাস্ক কখনও আবার গ্লাভসের সহায়তা নিয়েছেন। এদিকে, করোনা থেকে মানবজাতিকে রক্ষা করতে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে বিভিন্ন দেশের প্রশাসনগুলি। এমন পরিস্থিতিতে হংকং এর বিজ্ঞানীদের একটি গবেষণা উঠে এলো।

টাকার নোট কিম্বা মাস্কে কতদিন বাঁচে করোনা?

টাকার নোট কিম্বা মাস্কে কতদিন বাঁচে করোনা?

গবেষণা বলছে , টাকার নোটে ১ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে করোনা ভাইরাস। এমনকি ব্যাঙ্ক থেকে আসা নতুন টাকাতেও একদিন পর্যন্ত করোনা ভাইরাসের বেঁচে থাকার সম্ভবনা বেশি। অন্যদিকে, মাস্কে এক সপ্তাহ পর্যন্ত করোনা ভাইরাস বেঁচে থাকতে পারে। বলছে হংকংয়ের বিজ্ঞানীদের সমীক্ষা।

কাপড়েও কি বেঁচে থাকে?

কাপড়েও কি বেঁচে থাকে?

হংকং- এর বিজ্ঞানীদের নয়া গবেষণা বলছে, করোনা ভাইরাস কাপড়ে সেভাবে বাঁচেনা। তবে, কাপড় পরিষ্কার রাখা ও ধুয়ে রাখা জরুরি। গবেষকদের দাবি সিজনড কাঠের ত্বকেও সেভাবে বাঁচেনা করোনা। তবে সমস্তই নির্দিষ্ট সময় পর র ধুয়ে মুছে রাখা ভালো, বলে মত তাঁদের।

কোন কোন ক্ষেত্রে বাঁচে না করোনা?

কোন কোন ক্ষেত্রে বাঁচে না করোনা?

হংকং এর বিজ্ঞানীদের দাবি, টাকায় একদিন করোনা ভাইরাস বাঁচলেও টিস্যু পেপারে ৩ ঘণ্টার বেশি বাঁচতে পারে না কোভিড ১৯। এমনকি প্রিন্টেড কোনও কাগজেও ৩ ঘণ্টার বেশি কোভিড ১৯ বাঁচবে না বলে মত বিজ্ঞানীদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+