দুর্গাপুজোর আগেই আসতে চলেছে শিশুদের করোনা টিকা, জানালেন আইসিএমআর প্রধান
দুর্গাপুজোর আগেই আসতে চলেছে শিশুদের করোনা টিকা, জানালেন আইসিএমআর প্রধান
শিশুদের টিকা আসতে আর বেশি দেরি নেই। মনে করা হচ্ছে সেপ্টেম্বরেই শিশুদের করোনা টিকা বাজারে আসবে। এমনই আশার কথা শুনিয়েছেন আইসিএমআর প্রধান ডাক্তার রণদীপ গুলেরিয়া। করোনা মোকাবিলায় কেন্দ্রের গঠিত বিশেষ টাস্ক ফোর্সের সদস্য তিনি। ভারত বায়োটেক ইতিমধ্যেই শিশুদের করোনা টিকার ক্লিনিকাল ট্রায়াল শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই ফাইজার আসতে চলেছে ভারতে। শিশুদের নিরাপদে রাখতে আরও ভ্যাকসিন এসে যাবে বাজারে।

আসছে থার্ড ওয়েভ
করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভের ধাক্কা এখন অনেকটাই কমে গিয়েছে। এবার আসতে চলেছে থার্ড ওয়েভ। আগেই এই নিয়ে গবেষকরা সতর্ক করেছে কেন্দ্রকে। আগামী ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যেই দেশে করোনা ভাইরাসের থার্ড ওয়েভ আছড়ে পড়বে দেশে এমনই দাবি করা হয়েছে। সবার আগে মহারাষ্ট্রে করোনার থার্ড ওয়েভ শুরু হবে বলে জানানো হয়েছে।

শিশুদের সংক্রমণের আশঙ্কা
করোনার থার্ড ওয়েভে শিশুদের সংক্রমণ বাড়বে। এমনই আশঙ্কা করা হয়েছিল প্রথমে। সেকথা মাথায় রেখেই শিশুদের সুরক্ষা নিয়ে তৎপর হয়েছে কেন্দ্র। দেশের সব হাসপাতালে শিশুদের বিভাগে বাড়তি নজর দেওয়া হয়েছে। অক্সিজেন যাতে পর্যাপ্ত থাকে সেদিকেও তৎপর কেন্দ্র। যদিও আইসিএম আরের পক্ষ থেকে দাবি করা হচ্ছে শিশুদের উপর তেমন প্রভাব নাও পড়তে পারে করোনার।

শিশুদের করোনা টিকা
শিশুদের করোনা টিকা নিয়ে নিয়ে তৎপর হয়েছে কেন্দ্র।ইতিমধ্যেই দিল্লির এইমস হাসপাতালে ভারত বায়োটেক শিশুদের করোনা টিকার ক্লিনিকাল ট্রায়াল শুরু করেছে। ২ থেকে ১৭ বছর বয়সীদের করোনা টিকার ক্লিনিকাল ট্রায়াল শুরু হয়েছে। বিহারের এইমস হাসপাতালেও চলছে শিশুদের করোনা টিকার ক্লিনিকাল ট্রায়াল। আইসিএমআর প্রধান যদিও বারবার দাবি করেছেন শিশুরা ব্যবপক হারে করোনায় আক্রান্ত হবে এমন কোনও আশঙ্কা নেই।

সেপ্টেম্বরেই শিশুদের টিকা
আইসিএমআর প্রধান ডাক্তার রণদীপ গুলেরিয়া জানিয়েছেন, সেপ্টেম্বর মাসের মধ্যেই ভারতে শিশুদের করোনা টিকা আসবে বলে জানিয়েছেন রণদীপ গুলেরিয়া। তিনি দাবি করেছেন, ২ বছরের উর্ধ্বে শিশুদের করোনা টিকা সেপ্টেম্বর মাস থেকেই শুরু করতে পারবে ভারত বায়োটেক। আর অক্টোবর মাসে করোনার থার্ড ওয়েভ পিক পাবে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications