সন্তানের জন্ম দিতেই মা 'কোভিড ১৯' পজিটিভ! রিপোর্ট ঘিরে আতঙ্কে পরিবার
সন্তানের জন্ম দিতেই মা 'কোভিড ১৯' পজিটিভ! রিপোর্ট ঘিরে আতঙ্কে পরিবার
সন্তান ভূমিষ্ঠ হওয়া পরই এলো মায়ের জন্য দুঃসংবাদ। ঘটনা জম্মুর শ্রী মহারাজা গুলাব সিং হাসপাতালের। সেখানে সন্তানের জন্ম দেওয়ার পরের দিনই মাকে কোভিড পজিটিভ বলে জানানো হয়।

জানা গিয়েছে, হাসপাতালে ভর্তি হওয়ার পরই ওই মহিলা শিশুর জন্ম দেন। এরপর তাঁকে কোভিড ১৯ টেস্টিং করা হয়। টেস্টিং এর রিপোর্ট আসার আগেই সন্তানের জন্ম দেন মহিলা। এরপরই আসে দুঃসংবাদ। জানা যায় জম্মুর আখনুরের বাসিন্দা ওই মহিলা কোভিড ১৯ পজিটিভ। ফলে তাঁর জন্ম দেওয়া সন্তানকে ঘিরে শুরু হয়েছে জল্পনা।
শনিবার জম্মু ও কাশ্মীরে নতুন করে ১৭ জনের দেহে মিলেছে কোভিড ১৯ র চিহ্ন। তাঁদের মধ্যে জম্মুর ওই মহিলার ঘটনা অন্যতম। যাঁদের দেহে কোভিড ১৯ এর চিহ্ন মিলেছে, তাঁদের সকলকে কোভিড ১৯ এর জন্য বিশেষ হাসপাতালে ভর্তি করে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।












Click it and Unblock the Notifications