দেশে করোনা সংক্রমণ বাড়ছে লাফিয়ে, অথচ ভারতে কোভিড টেস্ট হচ্ছে ধীরগতিতে

দেশে করোনা সংক্রমণ বাড়ছে লাফিয়ে, অথচ ভারতে কোভিড টেস্ট হচ্ছে ধীরগতিতে

দেশে করোনা সংক্রমণের মধ্যে ছ’‌টি রাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, অন্যদিকে দিল্লি, অন্ধ্রপ্রদেশ ও কর্নাটকে আবার নতুন করে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করেছে। আবার মহারাষ্ট্রের উর্ধ্বগামী করোনা পরিস্থিতি সরকারের চিন্তা দ্বিগুণ বাড়িয়ে তুলছে। এরকম অবস্থায় ভারতের যে দ্রুতগতিতে পদক্ষেপ নেওয়া দরকার তা হচ্ছে অনেক ধীরেসুস্থে।

দেশে করোনা সংক্রমণ বাড়ছে লাফিয়ে, অথচ ভারতে কোভিড টেস্ট হচ্ছে ধীরগতিতে


জেএন ফাইনান্সিয়াল ফ্ল্যাগসের সাম্প্রতিক কোভিড ট্র‌্যাকারে ধরা পড়েছে ভারতে ধীরগতিতে হচ্ছে করোনা টেস্ট, যার জন্য সংক্রমণ দেখা দিচ্ছে দেরিতে এবং সুস্থ হতেও অনেক সময় নিচ্ছে। ট্র‌্যাকারে এও দেখা গিয়েছে যে গত সপ্তাহে করোনার দৈনিক বৃদ্ধি ২.‌২ শতাংশ থেকে নেমে ২.‌১ শতাংশে দাঁড়িয়েছে, এর সঙ্গে টেস্টিংয়ের বৃদ্ধিও কমেছে। করোনা সংক্রমণে উর্ধ্বগামী রাজ্যগুলির মধ্যে অন্ধ্রপ্রদেশ, কর্নাটক ও দিল্লি এবং মহারাষ্ট্রের কিছু জেলা রয়েছে ।

রিপোর্টে বলা হয়েছে, ব্রিটেন ও স্পেনে যেখানে দ্বিতীয় দফা করোনা ঝড় আছড়ে পড়েছে, সেখানে ভারত এখনও প্রথম দফাতেই টিকে রয়েছে। ক্ষতিগ্রস্ত শীর্ষ দেশগুলির মধ্যে দৈনিক আক্রান্তের তালিকায় ভারত দ্বিতীয় স্থানে রয়েছে, যেখানে গত সপ্তাহে ২.‌২ শতাংশের তুলনায় ২.‌১ বৃদ্ধি পেয়েছে। ভারতে দৈনিক সুস্থতা ও নতুন আক্রান্তের অনুপাত গত সপ্তাহে গড় ৮২ শতাংশ ছিল এবং মৃত্যু ও পজিটিভ আক্রান্তের অনুপাত গত সপ্তাহের ১.‌৭৫ শতাংশ থেকে ১.‌৬৫ শতাংশ হয়েছে। অনেক দেশের তুলনায় ভারতে প্রতি টেস্টের তুলনায় মৃত্যুর সংখ্যাও অনেক কম। যদিও দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা হাজারের বেশি রিপোর্ট হচ্ছে। ভারতে করোনা সংক্রমণ ৫০ লক্ষের পথে পা বাড়িয়েছে। মৃত্যুও ৮০ হাজারের ওপর।

এরই মধ্যে স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে ভারতে জরুরি ভিত্তিতে ভ্যাকসিনের ওপর অনুমোদন দেওয়া হবে। যাতে করোনার ঝুঁকি কমানো যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+