করোনা আতঙ্কের অমানবিক ছবি, এইমস চিকিৎসকদের বাড়ি ছাড়ার নির্দেশ! কী ঘটেছে

করোনা আতঙ্কের অমানবিক ছবি, এইমস চিকিৎসকদের বাড়ি ছাড়ার নির্দেশ! কী ঘটেছে

'জনতা কার্ফু'র দিন গোটা দেশ করতালিতে উজ্জীবিত করেছে বিপদের সময় অত্যবশ্যকীয় পরিষেবার সঙ্গে যুক্ত মানুষকে। তাঁদের অক্লান্ত পরিশ্রমে ভারতে বহু করোনা আক্রান্ত আজ উপযুক্ত সেবা পাচ্ছেন। এদেশের চিকিৎসক থেকে চিকিৎসা কর্মীরা ব্যক্তিগত জীবন ভুলে আপাতত মানুষের সেবায় ব্রতী।আর সেই চিকিৎসকদের বাড়ি ছাড়ার দিচ্ছেন বাড়িওয়ালারা। দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে দিল্লির এইমস এর চিকিৎসকরাও এই অভিযোগ তুলছেন।

রাতারাতি বাড়ি ছাড়ার নির্দেশ

রাতারাতি বাড়ি ছাড়ার নির্দেশ

দিল্লির এইমস-এর বেশ কয়েকজন চিকিৎসক ও নার্সের অভিযোগ, করোনা আতঙ্কের জেরে রাতারাতি বাড়ি ছাড়ার নির্দেশ দিয়েছেন তাঁদের বাড়িওয়ালারা। বাড়িওয়ালাদের বক্তব্য চিকিৎসকদের থেকে বাড়িতে করোনা আক্রমণের আশঙ্কা রয়েছে। আর তার জেরেই এমন অমানবিক পরিস্থিতি দিল্লি জুড়ে।

ছেড়ে কথা বলছে না চিকিৎসকদের অ্যাসোয়িয়েশন!

ছেড়ে কথা বলছে না চিকিৎসকদের অ্যাসোয়িয়েশন!

এইমস-এর রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন বিষয়টি নিয়ে মোটেও ছেড়ে কথা বলছে না। তাঁরা বিষয়টি প্রধানমন্ত্রীর দফতরের কাছে নিয়ে গিয়েছে। কেন্দ্রীয় স্বস্থ্যমন্ত্রক ও প্রধানমন্ত্রীর কাছ থেকে কড়া পদক্ষেপের আশায় এইমস-এর রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন।

রাস্তায় এসে দাঁড়াতে হচ্ছে চিকিৎসকদের!

রাস্তায় এসে দাঁড়াতে হচ্ছে চিকিৎসকদের!

দেশজুড়ে ৫১৯ জন করোনা আক্রান্তের চিকিৎসা চলছে। আর যাঁরা চিকিৎসা করছেন, তাঁদেরই মাথার আশ্রয়টুকু কেড়ে নিচ্ছেন বহু বাড়িওয়ালা। এমন অমানবিক পরিস্থিতিতে , এইমস -এর চিকিৎসকরা প্রধানমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে জানিয়েছেন , বহু জায়গাতেই তাঁদের সহকর্মীদের রাস্তায় এসে দাঁড়ানোর জোগাড় হয়েছে! করুণ পরিস্থিতিতে রয়েছেন বহু চিকিৎসা কর্মী।

হাসপাতালে পৌঁছতে সমস্যা হচ্ছে!

হাসপাতালে পৌঁছতে সমস্যা হচ্ছে!

প্রধানমনন্ত্রীকে পাঠানো চিঠিতে চিকিৎসকরা জানিয়েছেন যে, বহু জায়গায় লক ডাউন হওয়ায় হাসপাতাল পৌঁছতে সমস্যা হচ্ছে। এদিকে, সোশ্যাল মিডিয়ায় বহুজন দাবি করেছেন, ক্যাবের ক্ষেত্রে গন্তব্য হাসপাতাল দিলেই , তা বাতিল হচ্ছে বহু জায়গায়। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পদক্ষেপের অপেক্ষায় চিকিৎসকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+