ঘুমোলেই পাথর হয়ে যাবে! করোনা আতঙ্কের মাঝেই গুজবের জেরে বিনিদ্র নিশিযাপন
ঘুমোলেই পাথর হয়ে যাবে! করোনা আতঙ্কের মাঝেই গুজবের জেরে বিনিদ্র নিশিযাপন
করোনা আতঙ্কের জেরে দেশে একের পর এক গুজবের খবর রটতে শুরু করেছে। কোথাও সোশ্যাল মিডিয়ায় তো কোথাও মানুষের মুখে মুখে চাউর হচ্ছে গুজবের খবর। গুজবের জের এবার গিয়ে পড়ল বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশে।

ঘুমোলেই পাথর!
উত্তরপ্রদেশের আলিগড়, আগ্রা, মেরঠ, মুজ্জাফরনগর সহ একাধিক জায়গায় করোনার জেরে গুজব রটতে শুরু করে দিয়েছে। সেখানে বলা হয়েছে, এমন পরিস্থিতে যদি কেউ ঘুমিয়ে পড়েন ,তাহলে তিনি পাথর হয়ে যাবেন। আর এর জেরেই এই সমস্ত এলাকার মানুষ ঘুম ছেড়ে রাতের পর রাত জেগে রয়েছেন।

পাথর হওয়া থেকে রুখতে মন্দিরে প্রদীপ
উত্তরপ্রদেশে বাঘপাত এলাকায় গুজব রটেছে যে যদি কেউ এলাকার মন্দিরে যদি প্রদীপ জ্বালান ও ঘণ্টা বাজান তাহলে তিনি পাথর হওয়া থেকে রুখতে পারেন। এদিকে, মন্দির কর্তৃপক্ষও বিষয়টিকে উস্কানি দিচ্ছে বলে খবর।

পুলিশ কী জানিয়েছে?
পুলিশ জানিয়েছে, এমন পরিস্থিতিকে বাগে আনতে তাঁরা যথেষ্ট চেষ্টা করছেন। তাঁরা এলাকায় জানিয়ে দিয়েছেন যে যদি কেউ প্রশাসনের কথা অমান্য করে , তাহলে তাঁর চরম শাস্তি হবে।












Click it and Unblock the Notifications