Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Odisha Train Accident: বিজেপির মধ্যেই উঠল রেলমন্ত্রীর ইস্তফার দাবি! সুব্রহ্মণ্যম স্বামীর নিশানায় মোদী

রবিবার দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে দুর্ঘটনার কারণ সম্পর্কে জানিয়েছেন রেলমন্ত্রী। তিনি শনিবার সকাল থেকেই ঘটনাস্থলে থেকে প্রথমে উদ্ধার কাজ এবং পরে ট্র্যাক পুনরুদ্ধারের কাজ তদারকি করছেন। এদিন সেই রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। ফলে বিজেপির অভ্যন্তরেই রেলমন্ত্রীর পদত্যাগের দাবি উঠল এবার।

এদিন সুব্রহ্মণ্যম স্বামী প্রধানমন্ত্রী মোদীকেও নিশানা করেছেন। তিনি বলেছেন নরেন্দ্র মোদীর কারণেই মূল্য দিতে হচ্ছে। দুর্ঘটনার কারণ সম্পর্কে সুব্রহ্মণ্যম স্বামী বলেন, ধীরগতির ট্র্যাকে দ্রুতগামী ট্রেন চালানো হচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য অপেক্ষা না করে রেলমন্ত্রীর পদত্যাগ করা উচিত।

Subramanian Swamy

এদিন করা টুইটে প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে সুব্রহ্মণ্যম স্বামী বলেন, মোদী যোগ্য বা অযোগ্য নয় অনুপযুক্ত মেরুদণ্ডহীন অনুগতদের মন্ত্রী হিসেবে নিয়োগের জন্য বিখ্যাত যার জন্যই এই মূল্য দিতে হচ্ছে। মনিপুরের পরিস্থিতি আজ এরকম কারণ সেখানেও রয়েছে অনুগত।

শনিবারই দুর্ঘটনা নিয়ে রেলের প্রাথমনিক রিপোর্ট সামনে এসেছিল। বলা হয়েছিল সিগন্যালিংয়ের ত্রুটির কারণে দুর্ঘটনা। এদিন সকালে দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে রেলমন্ত্রী বলেন, দুর্ঘটনার আসল কারণ চিহ্নিত করা গিয়েছে। তিনি বলেন, ইলেকট্রনিক ইন্টারলকিং-এ পরিবর্তনের কারণেই এই দুর্ঘটনা।

Subramanian Swamy

শুক্রবার সন্ধের দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যাটা সরকারি ভাবে তিনশোর মধ্যেই রয়েছে। প্রায় বারোশো যাত্রীকে বালাসোর, কটক, ভুবনেশ্বরের হাসপাতালে ভর্তি করানো হলেও অর্ধেকের বেশি যাত্রীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, কিংবা পরিবারের লোকেরা ছাড়িয়ে নিয়ে গিয়েছেন।

শনিবার প্রধানমন্ত্রী ছাড়াও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিন সেখানে যান লোকসভায় কংগ্রেসের নেতা অধীর চৌধুরী। এছাড়াও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীও এদিন সেখানে গিয়েছেন। এছাড়াও পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যের রাজনৈতিক নেতাদেরও এদিন সেখানে দেখা গিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+