চোরের মায়ের বড় গলা, দোষ করে কনস্টেবলকেই পাল্টা চড়, ভাইরাল হল ভিডিও
মুম্বইয়ে কর্তব্যরত কনস্টেবলকে প্রকাশ্যে চড় কষাল এক বাইক আরোহী। ট্রাফিক আইন লঙ্ঘন করায় বাইক আরোহীকে থামিয়েছিলেন ওই কনস্টেবল।
কর্তব্যরত কনস্টেবলকে প্রকাশ্যে চড় মারল এক বাইক আরোহী। গত সোমবার ঘটনাটি ঘটেছে মুম্বইযের ভাসাই এলাকায় । ওই ট্রাফিক কনস্টেবলের 'অপরাধ', তিনি ট্রাফিক আইন ভাঙায় ওই বাইক আরোহীকে আটকেছিলেন। পথচলতি কেউ একজন সেই ঘটনা মোবাইলে তুলে ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছেন। সেই ভিডিও এখন ভাইরাল।
#WATCH: Man in Thane's Vasai slaps traffic policeman after the policeman stopped him for jumping traffic signal #Maharashtra pic.twitter.com/wt1F8fR6cE
— ANI (@ANI) August 11, 2017
অভিযুক্ত বাইক আরোহী নিজের স্ত্রী ও সন্তানকে নিয়ে বাইকে করে যাচ্ছিলেন । ভাসাইয়ের পার্বতী ক্রসিংয়ে কর্তব্যরত কনস্টেবল কালু বিট্ঠল মুন্ডে তাঁকে থামতে বলেন। ওই বাইক আরোহী ট্রাফিক সিগন্যাল লঙ্ঘন করেছিলেন বলে অভিযোগ। এরপরই কনস্টেবল কালু বিট্ঠলের সঙ্গে তাঁর তীব্র বচসা শুরু হয়। তর্কাতর্কির মধ্যেই বাইক আরোহী হঠাৎ করে পরপর দুবার চড় মারেন কনস্টেবলকে।
এরপরই ওই বাইক আরোহীকে মানিকপুর থানায় নিয়ে যাওয়া হয়। তাঁর বিরুদ্ধে পুলিশকর্মীর কাজে বাধা দেওয়া ও মারধরের অভিযোগে মামলা দায়ের করা হয়। পরে অবশ্য তাঁকে সতর্ক করে ছেড়েও দেওয়া হয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications