Lok Sabha Election: ক্ষমতায় এলে আর্থিক সমীক্ষা করবে কংগ্রেস, ভোট প্রচারে বড় ঘোষণা রাহুল গান্ধীর
শুরু হয়ে গিয়েছে লোকসভা ভোট। ইতিমধ্যেই দেশজুড়ে দুটি দফার নির্বাচন প্রক্রিয়াও শেষ হয়েছে। এখনও বাকি পাঁচ দফার নির্বাচন। রাজনৈতিক দলগুলির প্রচারের পারদ উর্ধ্বমুখি। সোমবার মোদী গড় গুজরাতে গিয়ে প্রচারে ঝড় তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
ভোটের আগে সিএএ লাগু করেছে কেন্দ্রীয় সরকার। যে বিষয়টিকে হাতিয়ার করে প্রচারে নেমেছে বিরোধী শিবির। ইতিমধ্যেই কংগ্রেসের পক্ষ থেকে যে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হয়েছে তাতে পঞ্চ ন্যায়ের কথা উল্লেখ করা হয়েছে। সোমবার গুজরাতের পাটনের নির্বাচনী জনসভা থেকে আরও একধাপ এগিয়ে জানিয়ে দিলেন কংগ্রেস সরকার ক্ষমতায় এলে প্রয়োজনীয়তার ভিত্তিতে দেশজুড়ে আর্থিক এবং জাতপাতের সমীক্ষা চালাবে।

একইসঙ্গে রাহুল গান্ধী অভিযোগ করেছেন, আরএসএস এবং বিজেপি, দেশের সংবিধানকেই বদল করে দিতে চায়। তারা সংক্ষণের বিরোধী। কংগ্রেস সংসদ অভিযোগ করেছেন গত ৪৫ বছরে দেশের বেকারত্ব সবথেকে বেশি হয়েছে।
যদিও বিরোধী শিবিরের পক্ষ থেকেও কড়া ভাষায় আক্রমণ করা হয়েছে রাহুল গান্ধীকে। মধ্যপ্রদেশের বিজেপি সভাপতি বলেন, "কংগ্রেস আসলে রাহুল গান্ধী ও তাঁর পরিবারের মধ্যে সীমাবদ্ধ হয়ে গিয়েছে। এবং সারা জীবন এই দলটি 'ডিভাইড অ্যান্ড রুল' নীতি প্রয়োগ করে গিয়েছে দেশে। যেটা ইংরেজরা করত। '
Lok Sabha Election 2024: বিজেপি তৃতীয়বার ক্ষমতায় আসলে...! সংরক্ষণ নিয়ে বড় প্রতিশ্রুতি অমিত শাহের
মধ্যপ্রদেশের বিজেপি সভাপতি আরও উল্লেখ করেছেন, 'কংগ্রেসের নেতাদের রক্তে এখনও ইংরেজদের ডিএনএ ঢুকে রয়েছে। যার পরিণতি, ওরা শুধু বিভাজনই দেখতে পায়। দেশে কীভাবে বিভাজনের রাজনীতি করতে হবে সেই পরিকল্পনা করে চলে। প্রতিটি নির্বাচনে আপনারা দেখতে পাবেন কংগ্রেসের এই বিভাজন ও পক্ষপাতিত্ব।"
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications