'লেডিজ টয়লেট'-এ ঢুকে পড়লেন রাহুল গান্ধী, তারপর কি হল জানেন
উদেপুর জেলায় প্রচারের ফাঁকে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ভুল করে ঢুকে পড়লেন মহিলাদের বাথরুমে।
গুজরাতে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রচারে গিয়ে বেশ শোরগোল ফেলে দিয়েছেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। বিজেপি-নরেন্দ্র মোদী-বিজয় রূপানি-কে একসঙ্গে আক্রমণ করতে ছাড়ছেন না। এমনকী তাঁর আক্রমণের হাত থেকে বাদ যাননি বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ-ও।

এহেন রাহুল গান্ধীই গুজরাতে প্রচারের মাঝে অস্বস্তিতে পড়ে গেলেন। উদেপুর জেলায় প্রচারের ফাঁকে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ভুল করে ঢুকে পড়লেন মহিলাদের বাথরুমে। যা প্রকাশ্যে আসার পরে বেশ হইচই পড়ে গিয়েছে।
উদেপুর জেলায় যুব সমাজের সঙ্গে সামনাসামনি কথা বলার জন্য রাহুল সেখানে গিয়েছিলেন। সভা শেষ করার পরে টাউন হলের লেডিজ টয়লেটে ভুল করে ঢুকে পড়েন রাহুল। কারণ আলাদা করে বাইরে মহিলা-পুরুষ কোনও চিহ্ন উল্লেখ করা ছিল না।
যদিও গুজরাতিতে স্পষ্ট করে মহিলাদের শৌচালয় লেখা ছিল। তবে গুজরাতি পড়তে না জানায় রাহুল সেই পোস্টারের নির্দেশ বোঝেননি। এবং ভুল করেই মহিলাদের বাথরুমে ঢুকে পড়েন।
সেই ঘটনার পর রাহুলের সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা ঘটনাটি বুঝতে পেরেই পিছনে থাকা সংবাদমাধ্যমকে সরিয়ে দিতে যান। তবে ততক্ষণে মহিলাদের বাথরুমে প্রবেশ করা রাহুলের ভিডিও ও ছবি উঠে গিয়েছে। যা সামনে আসতেই হাসির রোল পড়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications