কৃষক মেরে বড় নেতা হওয়ার পাঠ মুখ্যমন্ত্রীর! বিজেপির কৃষক বিরোধী ষড়যন্ত্র প্রকাশ হয়ে পড়েছে, আক্রমণে কংগ্রেস
কৃষি আইন (Farm laws) প্রত্যাহারের দাবিতে আন্দোলন নিয়ে ফাঁপড়ে হরিয়ানা (Haryana) সরকার। সেই পরিস্থিতিতেই আবার বিতর্কিত মন্তব্য মুখ্যমন্ত্রী এমএল খাট্টারের (ML Khattar)। বিজেপির কর্মী সভায় মুখ্যমন্ত্রী এই বিতর্কিত মন্তব্
কৃষি আইন (Farm laws) প্রত্যাহারের দাবিতে আন্দোলন নিয়ে ফাঁপড়ে হরিয়ানা (Haryana) সরকার। সেই পরিস্থিতিতেই আবার বিতর্কিত মন্তব্য মুখ্যমন্ত্রী এমএল খাট্টারের (ML Khattar)। বিজেপির কর্মী সভায় মুখ্যমন্ত্রী এই বিতর্কিত মন্তব্য করেছেন। ইতিমধ্যেই তাঁর ওই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

কৃষক মেরে জেলে থাকলেই বড় নেতা
বিজেপির কিষাণ মোর্চার সভায় হরিয়ানার মুখ্যমন্ত্রী খাট্টার বলেছেন, কোনও ভয় পাবেন না। বিক্ষোভরত কৃষকদের বিরুদ্ধে হাতে লাঠি তুলে নিন। কৃষক মেরে জেলে যাবেন, সেখানে একমাস, তিনমাস কিংবা ছয়মাস থাকবেন। যখন জেল থেকে মুক্তি পাবেন, সেই সময় বড় নেতা হয়ে যাবেন, বলেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী। তাঁর নাম ইতিহাসে লেখা হয়ে যাবে।

টিট ফর ট্যাট
কিষাণ মোর্চার সভাতেই হরিয়ানার মুখ্যমন্ত্রী টিট ফর ট্যাটের কথা বলেছেন। সেই সভায় হাজিরা ছিল প্রায় হাজার জনের। সেখানেই মুখ্যমন্ত্রী বলেন, জেলে যাওয়ার জন্য তৈরি থাকতে হবে। মুখ্যমন্ত্রী বলেছেন, ৫০০, ৭০০, হাজারজনকে নিয়ে স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করতে হবে। সব জায়গায় তা তৈরি করতে হবে। যা নিয়েই বিরোধীরা অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রী কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতা করা গেরুয়া বাহিনীকে কৃষকদের ওপরে হামলার নির্দেশ দিচ্ছেন।

হরিয়ানায় কৃষক আন্দোলন নিয়ে মুখ্যমন্ত্রীর স্বীকারোক্তি
হরিয়ানায় কৃষক আন্দোলন নিয়ে মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার বলেছেন, কেন্দ্রের কৃষি আইন বিরোধী কৃষক আন্দোলনে দক্ষিণ হরিয়ানায় তেমন কোনও সমস্যা নয়। রাজ্যের উত্তর এবং পশ্চিমের জেলাগুলিতেি তা সীমাবদ্ধ বলে মন্তব্য করেছেন তিনি। যদিও বিরোধী রাজনীতিকরা বলে থাকেন, কৃষকদের কেন্দ্র বিরোধী আন্দোলনে যদি কোনও রাজ্যএ সব থেকে বেশি প্রভাব পড়ে থাকে, তাহলে সেই রাজ্যটি হল হরিয়ানা। এরপর পঞ্জাব এবং পশ্চিম উত্তর প্রদেশে প্রভাব পড়েছে।

কংগ্রেসের নিশানায় হরিয়ানার মুখ্যমন্ত্রী
হরিয়ানার বিজেপি মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে সুর চড়িয়েছে কংগ্রেস। দলের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেছেন, খাট্টার বিজেপি কর্মীদের লাঠি নিয়ে আন্দোলনরত কৃষকদের আক্রমণের জন্য উস্কানি দিচ্ছেন। নেতা হতে জেলে যাওয়ার কথা বলছেন। কিন্তু তা কখনই সফল হবে না। সংবিধানের শপথ নিয়ে প্রকাশ্যে এই ধরনের মন্তব্য করে হিংসা ছড়ানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে কংগ্রেস। কটাক্ষ করেছে তারা আরও বলেছে, এই প্রস্তাবে নিশ্চই মোদী এবং নাড্ডার অনুমতি রয়েছে।
সুরজেওয়ালা বলেছেন, যদি কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী হিংসা ছড়ানোর কথা বলেন, আইনশৃঙ্খলা ধ্বংসের কথা বলেন, তাহলে সেই রাজ্যে সংবিধান কিংবা আইনের শাসন চলতে পারে না বলেও মন্তব্য করেছেন তিনি। বিজেপির কৃষক বিরোধী ষড়যন্ত্র প্রকাশ হয়ে পড়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। এই ধরনের অত্যাচারী সরকারকে দরজা দেখানোর সময় এসেছে বলেও মন্তব্য করেছেন কংগ্রেস মুখপাত্র।












Click it and Unblock the Notifications