মোদীকে সরাতে পাকিস্তানের সাহায্য নিচ্ছে কংগ্রেস! প্রতিরক্ষামন্ত্রীর দাবিতে চাঞ্চল্য

মোদীকে ক্ষমতা থেকে সরাতে এবার পাকিস্তানের সাহায্য নিচ্ছে কংগ্রেস। এমনটাই অভিযোগ করলেন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমন।

মোদীকে ক্ষমতা থেকে সরাতে এবার পাকিস্তানের সাহায্য নিচ্ছে কংগ্রেস। এমনটাই অভিযোগ করলেন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমন। মন্ত্রী দাবি করেন প্রধানমন্ত্রী মোদীর কূটনৈতিক পদক্ষেপের জেরে বিশ্বে একঘরে হয়ে যাচ্ছে প্রতিবেশী দেশ।

কংগ্রেসকে নিশানা

প্রতিরক্ষামন্ত্রীর অভিযোগ, মোদী সরকারকে সরাতে পাকিস্তানের সাহায্য নিচ্ছে কংগ্রেস। নোংরা রাজনীতি করছে।

সচেতনতা তৈরির জন্য আবেদন

সচেতনতা তৈরির জন্য আবেদন

সীতারমন বিজেপি কর্মীদের বলেন, সরকারে কাজ নিয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য। বিশেষ করে দুর্নীতি মুক্ত পাঁচবছরের শাসনকালের কথা তুলে ধরার জন্য বলেন তিনি। এই সময়ের মধ্যে দেশে সেরকম কোনও বড় জঙ্গি হামলার ঘটনা ঘটেনি বলে দাবি করেন সীতারমন।

সরকার দেশে শান্তি বজায় রাখতে চায় বলেন, সামাজিক সুরক্ষায় বিভিন্ন প্রকল্প চালু করতে সক্ষম হয়েছে।

বিজেপি কর্মীদের কাছে আহ্বান

বিজেপি কর্মীদের কাছে দুটি বিষয় তুলে ধরার জন্য আহ্বান জানিয়েছেন নির্মলা সীতারমন। প্রথমটি হল ২০১৪ সালের পর দেশে সেরকম কোনও বড় জঙ্গি হামলার ঘটনা ঘটেনি। দেশকে দুর্বল করার যাবতীয় চেষ্টা সীমান্তেই থামিয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। দ্বিতীয়টি হল, দুর্নীতি মুক্ত পাঁচ বছরের শাসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+