Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Delhi Assembly Polls: আপের প্রত্যাখ্যানের পর ‘একলা চলো’ কংগ্রেসেরও, দিল্লির বিধানসভা ভোটে ইন্ডিতে ভাঙন!

Delhi Assembly Polls: দিল্লি বিধানসভা নির্বাচনে ইন্ডির সঙ্গে জোটের পথে না হাঁটার সিদ্ধান্ত আগেই জানিয়েছিল আপ। রবিবারই দলের অবস্থান জানিয়ে দেন আপ সুপ্রিমো কেজরিওয়াল। তার ২ দিন বাদেই মঙ্গলবার এবার পাল্টা ঘোষণা কংগ্রেসের (Congress)। দিল্লির নির্বাচনে আপের সঙ্গে জোট (Alliance) করবে না বলে এদিন জানিয়ে দিল হাত শিবিরও।

মঙ্গলবার কংগ্রেসের তরফে দিল্লিতে একটি সাংবাদিক বৈঠক করা হয়। সেখানেই দিল্লির কংগ্রেস সভাপতি দেবেন্দ্র যাদব জানান, দিল্লির ৭০টি বিধানসভা আসনে (Seats) একাই লড়বে কংগ্রেস। তার কারণও ব্যাখ্যা করেন কংগ্রেস সভাপতি। আপকে নিশানা করে তিনি জানান, বিগত লোকসভা নির্বাচনে (Lok Sabha Election) আপের সঙ্গে জোটের কারণেই নাকি ফল খারাপ হয়েছে কংগ্রেসের।

mallikarjun kharge and rahul gandhi

প্রথমে আম আদমি পার্টি। তারপর কংগ্রেস। ২ দিনের ব্যবধানে দুই দলের সিদ্ধান্তে ইন্ডি জোটে (INDI Alliance) আরও চওড়া ফাটল। দিল্লিতে বিধানসভা নির্বাচনের আগে ইন্ডি জোটে বড় ধাক্কা। রবিবার আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) জানিয়েছিলেন, দিল্লির বিধানসভা নির্বাচনে একাই লড়বে আম আদমি পার্টি।

হরিয়ানা, মহারাষ্ট্রে ভরাডুবির পর ইন্ডি জোটের একাধিক নেতৃত্বের মধ্যে কংগ্রেসকে নিয়ে অসন্তোষ লক্ষ্য করা গিয়েছে। কংগ্রেসের অন্দরেও দোষারোপের খেলা প্রকাশ্যে এসেছে। দিল্লিতে কংগ্রেস ও বিজেপি (BJP) ছেড়ে আম আদমি পার্টিতে যোগ দিয়েছেন একাধিক নেতানেত্রী।

২০২৫ সালের ফেব্রুয়ারির মধ্যে দিল্লিতে বিধানসভা নির্বাচন (Delhi Assembly Election) অনুষ্ঠিত হবে। সপ্তম দিল্লি বিধানসভার মেয়াদ ফুরোচ্ছে আগামী ১৫ ফেব্রুয়ারি। ৭০ আসনের দিল্লি বিধানসভায় ৬২ জন বিধায়কই আপের। দিল্লি দখলের মরিয়া চেষ্টায় রয়েছে বিজেপিও।

এদিকে জোটের পথে না হেঁটে বিজেপির বিরুদ্ধে শক্তি প্রদর্শন করতে চাইছে আম আদমি পার্টি। একই সিদ্ধান্ত কংগ্রেসেরও। দিল্লির বিধানসভা নির্বাচনেই লিটমাস টেস্ট করে নিতে চায় ইন্ডি জোটের অন্যতম গুরুত্বপূর্ণ দুই দল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+