আন্দোলনে কৃষক মৃত্যু নিয়ে কোনও তথ্য নেই, মোদী সরকারের সাফাইয়ে লোকসভায় কড়া জবাব রাহুলের

দিন কয়েক আগে মোদী (Narendra Modi) সরকারের তরফে সংসদে জানানো হয়েছিল তিন কৃষি আইন (farm laws) প্রত্যাহারে (repeal) একবছর ধরে চলা আন্দোলনে কৃষকদের মৃত্যু নিয়ে কোনও তথ্য নেই সরকারের কাছে। প্রসঙ্গত উল্লেখ্য বিরোধী দলগুল

দিন কয়েক আগে মোদী (Narendra Modi) সরকারের তরফে সংসদে জানানো হয়েছিল তিন কৃষি আইন (farm laws) প্রত্যাহারে (repeal) একবছর ধরে চলা আন্দোলনে কৃষকদের মৃত্যু নিয়ে কোনও তথ্য নেই সরকারের কাছে। প্রসঙ্গত উল্লেখ্য বিরোধী দলগুলি বিশেষ করে কংগ্রেসের (congress) তরফে অভিযোগ করা হয়েছিল তিন কৃষি আইন প্রত্যাহারে দাবি চলা আন্দোলনে অন্তত ৭০০ কৃষকের মৃত্যু হয়েছিল। এদিন লোকসভায় সরকারের অবস্থানের কড়া সমালোচনা করে রাহুল গান্ধী (Rahul Gandhi) মৃত কৃষকদের পরিবারকে সাহায্যের দাবি তোলার পাশাপাশি চাকরিরও দাবি তুলেছেন।

প্রায় ৭০০ কৃষকের মৃত্যু

প্রায় ৭০০ কৃষকের মৃত্যু

এদিন সংসদের রাহুল গান্ধী অভিযোগ করেছেন, তিন কৃষি আইনের বিরুদ্ধে একবছর ধরে চলে আসা আন্দোলনে প্রায় ৭০০ কৃষকের মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রী তিন কৃষি আইন নিয়ে দেশ এবং দেশের কৃষকদের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি (প্রধানমন্ত্রী) স্বীকার করেছেন, ভুল হয়েছে। এরপরেই তিনি ৩০ নভেম্বর সংসদে কৃষিমন্ত্রীর সঙ্গে কথোপকথনের উল্লেখ করেন। তিনি বলেন, কৃষি মন্ত্রীর কাছে প্রশ্ন ছিল বিক্ষোভে কতজি কৃষের মৃত্যু হয়েছে। তিনি উত্তরে বলেছিলেন, এব্যাপারে কোনও তথ্য সরকারের কাছে নেই।

 তালিকা তুলে ধরে রাহুলের দাবি

তালিকা তুলে ধরে রাহুলের দাবি

এদিন সংসদে কংগ্রেস সাংসদ একটি তালিকা তুলে ধরেন। তিনি বলেন, পঞ্জাব সরকার প্রায় ৪০০ কৃষককে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিয়েছে। পাশাপাশি ১৫২ জনকে চাকরিও দিয়েছে। সেই তালিকা তার হাতে রয়েছে। এছাড়াও হরিয়ানার ৭০ কৃষকের তালিকাও তাঁর কাছে রয়েছে। কিন্তু সরকার বলছে, তাদের হাতে কোনও তালিকা নেই।

 ক্ষতিপূরণ ও চাকরির দাবি

ক্ষতিপূরণ ও চাকরির দাবি

লোকসভায় রাহুল গান্ধী বলেন, কৃষকদের তাঁদের অধিকার দিতে হবে। তাঁদেরকে ক্ষতিপূরণ এবং চাকরি দিতে হবে। কংগ্রেস নেতা নিজের টুইটার থেকেই সরকারকে নিশানা করেন। তিনি বলেন, সরকার কৃষকদের বিরুদ্ধে থাকা পুলিশ মামলা তুলে নেয়নি এখনও।

সরকারের কাছে তালিকা নেই

সরকারের কাছে তালিকা নেই

গত সপ্তাহে কৃষিমন্ত্রী নরেন্দ্র তোমার সংসদে বলেছিলেন, সরকারের কাছে কৃষকদের সম্পর্কে কোনও তথ্য নেই। তিন কৃষি আইন প্রত্যাহারের বিরুদ্ধে গত প্রায় একবছর ধরে চলা আন্দোলনে কৃষক মৃত্যু নিয়ে কোনও তথ্য সরকারের কাছে না থাকায়, ক্ষতিপূরণেরও কোনও প্রশ্ন নেই।
বিরোধী নেতা এবং বিক্ষোভকারী কৃষক নেতারা অভিযোগ করেছিলেন ৭০০-র বেশি কৃষর প্রাণ হারিয়েছেন দীর্ঘ একবছরের আন্দোলনে। তারপরে সরকার তিন আইন প্রত্যাহার করেছে। সোমবার সংসদে এই তিন কৃষি আইন নিয়ে বিল পাশ করিয়েছে। এর আগে গুরু নানকের জন্মদিবসের সকালে জাতীর উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী তিন কৃষি আইন প্রত্যাহারের কথা জানিয়ে আন্দোলনরত কৃষকদের ক্ষেতে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+